ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডি, ই এবং এফ ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ডি, ই এবং এফ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী ও উপাচার্যের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ‘ডি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক শামসুল আলম, ‘ই’ ইউনিটের সমন্বয়ক মনজারুল আলম এবং ‘এফ’ ইউনিটের সমন্বয়ক নূরুল ইসলাম রাত ১১টার মধ্যে পৃথক পৃথক সময়ে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন।

ইউনিট তিনটির ফলাফল ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www. iu. ac. bd-তে এই ফলাফল পাওয়া যাবে।

এ বছর ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে আবেদন করেন ১২ হাজার ২৮৯ জন। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর দুপুর দুইটা থেকে বিকেল তিনটা এবং বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত দুই পালায় অনুষ্ঠিত হয়। একই অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে আবেদন করেন ১২ হাজার ৩৯১ জন। ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই পালায় অনুষ্ঠিত হয়। একই অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ২ হাজর ৯৪৪ জন আবেদন করেন। ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ ডিসেম্বর বেলা দুইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হয়।