ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ওয়েবসাইটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আজ বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://iu.teletalk.com.bd) পাওয়া যাচ্ছে। প্রবেশপত্র এই ঠিকানা থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।প্রবেশপত্র ডাউনলোড করার আগে পরীক্ষার্থীরা তাদের সদ্য তোলা এক কপি ছবি (৩০০–৩০০ পিক্সল এবং ১০০ কিলোবাইট) ওয়েবসাইটে আপলোড করতে হবে। এবার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ এবং আটটি ইউনিটের এক হাজার ৪৬৫ আসনের বিপরীতে ৭৯ হাজার ২২ জন প্রার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষা চলবে ১৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত। ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iubd.net) পাওয়া যাবে