ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘জি’ ও ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ‘জি’ ও ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। গত বুধবার ব্যবসায় প্রশাসন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পক্ষ থেকে এ ফল প্রকাশ করা হয়।‘জি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি; ব্যবস্থাপনা এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং ‘ডি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।‘জি’ ইউনিটে মেধাতালিকায় উত্তীর্ণদের সাক্ষাত্কার ১১ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সকাল নয়টা থেকে ডিন অফিসে অনুষ্ঠিত হবে এবং ‘ডি’ ইউনিটে মেধাতালিকায় উত্তীর্ণদের সাক্ষাত্কার নেওয়া হবে ১১ থেকে ১৩ ডিসেম্বর। সময় সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত ইউনিট সমন্বয়কারীর অফিসে এ সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে (মোবাইল অপারেটর টেলিটক-এ খুদে বার্তার মাধ্যমে) পরীক্ষায় অগ্রহণকারী শিক্ষার্থীদের এ ফলাফল জানানো হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iubd.net) থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, ২০ নভেম্বর ‘জি’ ইউনিট এবং ২১ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।