প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাবহুনির্বাচনী অংশ অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ক বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে। অধ্যায়-১ ১। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র নিজ নিজ কক্ষপথে একটি সুন্দর নিয়মে পরিচালিত হওয়া কী প্রমাণ করে?i. এরা স্বাধীন ও নিয়ন্ত্রণমূলক নয় ii. আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় iii. এরা প্রকৃতির নিয়ন্ত্রণাধীননিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii২। তাওহিদে বিশ্বাস মানবজীবনে কোন ধরনের প্রভাব বিস্তার করে?ক. মানুষকে আত্মপ্রত্যয়ী ও মর্যাদায় প্রতিষ্ঠিত করেখ. মানুষকে স্বর্গীয় মহিমায় অধিষ্ঠিত করেগ. মানুষকে আল্লাহ তাআলার প্রতি আস্থা সৃষ্টি করে দেয়ঘ. মানুষকে অন্যান্য সৃষ্টির প্রতি দরদী করে৩। ‘ক’— ব্যক্তি যখন ইনতিকাল করল তখন খ-ব্যক্তি বলল, আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিকট ফিরে যেতে হবে। অতঃপর গ-ব্যক্তি বলল, আল্লাহ তাআলা বলতে কিছু নেই। এতে সে কী করল?ক. কুফরী করল খ. শিরক করল গ. মুনাফেকি করল ঘ. কৌতুক করল৪। ইসলামি জ্ঞান অর্জন করা প্রত্যেক নর-নারীর ওপর ফরজ। কারণ—i. মুসলিম হিসেবে জীবনযাপনের জন্য ii. মানুষ হিসেবে জীবনযাপনের জন্য iii. মুমিন হিসেবে জীবনযাপনের জন্যনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii৫। আকিদা থাকার পরও কীভাবে একজন লোককে অমুসলিম বলা যাবে?i. যদি সে বিশ্বাসের প্রয়োগ না করে ii. কর্মে যদি আকিদার প্রতিফলন না থাকে iii. যদি সে অসহায়দের পাশে না দাঁড়ায়কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬-৮ নং প্রশ্নের উত্তর দাও।আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আর যারা তাঁর নাফরমানি করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নামে কে নিক্ষিপ্ত হবে—এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্য হবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, জাহান্নামই হবে তার ঠিকানা।’ (সূরা আন্-নাযিআত: ৩৭-৩৯)৬। জাহান্নামের স্তর কোনটি?ক. জাহীম খ. খুলদ গ. সালাম ঘ. নাঈম৭। জাহান্নামের শাস্তি কেমন ধরনের হবে?i. ভয়াবহ ii. আরামদায়ক iii. অত্যন্ত অসহ্যকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii৮। জাহান্নামিরা কোনো কিছুর বিনিময়ে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাবে না কারণ—i. পরকালে নেকির পথ বন্ধ হয়ে যায় ii. পরকালই তাদের শাস্তির স্থান iii. তারা দুনিয়াতে আল্লাহ তাআলার বিধানমতো চলেছে। কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii৯। একজন মানুষের কখন ইসলামের আলোকে জীবনযাপন করতে হয়?ক. প্রাপ্তবয়স্ক হলে খ. বৃদ্ধ হলে গ. অশিক্ষিত হলে ঘ. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত১০। আসমান ও জমিনে যদি আল্লাহ তাআলা ব্যতীত একাধিক ইলাহ থাকত, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত।’ (সূরা আল-আম্বিয়া: ২২) এ আয়াত প্রমাণ করে যে,i. আল্লাহ তাআলা আছেন ii. আল্লাহ তাআলা একক iii. আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।মিঠু তপুকে বলল, ‘যা কিছু হয় আল্লাহ তাআলার হুকুমে হয়।’ তপু বলে, ‘তাকদিরের ভালো-মন্দ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, তাহলে আমি কাজ করব কেন? আসলে তাকদির কিছুই নয়, বরং পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যাবেই।’১১। ইসলামের মৌলিক বিশ্বাস কয়টি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত?ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি১২। ইসলামের দৃষ্টিতে তপুকে পূর্ণ ঈমানদার ব্যক্তি বলা যাবে না। কারণ সে—i. ইসলামের মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস করে না ii. তাকদিরের ভালো-মন্দ আল্লাহ তাআলার তরফ থেকে হয় এই বিশ্বাস করে না iii. আল্লাহ তাআলা সমস্ত মানুষকে নিয়ন্ত্রণ করেন, এটা বিশ্বাস করে নানিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii১৩। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে হওয়ার কারণ মুনাফিকরা—i. মিথ্যাবাদী এবং গালিগালাজকারী ii. ওয়াদা ভঙ্গকারী ও খেয়ানতকারী iii. মুসলিমদের সর্বাপেক্ষা বেশি ক্ষতি সাধনকারীকোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ও iii১৪। অনেক নবী-রাসূল দুনিয়াতে এসেছেন ইসলাম প্রচারের জন্য, এ দায়িত্বকে ইসলামের পরিভাষায় বলা হয়—i. রিসালাত ii. দাওয়াত iii. নবুওয়্যাতনিচের কোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ইসলাম শিক্ষা: বহুনির্বাচনী অংশ: অধ্যায়-১: ১. খ, ২. ক, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ক।