জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৬এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-৩জ্ঞানমূলক প্রশ্ন১৯. ইসলামে কোন রুকন সম্পর্কে কোরআনুল কারিমে এক পূর্ণ সূরা নাজিল হয়?উত্তর: হজ।২০. মুসলিম প্রতিবেশীর হক কয়টি?উত্তর: তিনটি।২১. প্রতিবেশীকে কষ্ট দেওয়া কোন ধরনের গুনাহ?উত্তর: কবিরা গুনাহ।২২. দরিদ্রকে দান করলে সম্পদ কী হয়?উত্তর: বৃদ্ধি পায়।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ইবাদত বলতে কী বোঝো?উত্তর: ইবাদতের অর্থ আনুগত্য করা। অর্থাত্ মহান আল্লাহ তাআলার আদেশ-নিষেধ মেনে চলা। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তাঁর প্রেরিত নবীর দেখানো পথে আমরা যেসব কাজ করি, তা-ই ইবাদত।প্রশ্ন: আল্লাহর হক বা হাক্কুল্লাহ বলতে কী বোঝো?উত্তর: আল্লাহ তাআলার হক হলো শুধু আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট ইবাদত। যেমন: নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। আমাদের জীবন-মরণ সবই তাঁর হাতে। তিনি এ পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা সবাই তাঁর বান্দা। এসব কথা স্বীকার করা এবং মেনে নেওয়াই হচ্ছে বান্দার ওপর আল্লাহ তাআলার হক।প্রশ্ন: সালাত কীভাবে মানুষের ঈমান মজবুত করে?উত্তর: সালাত ঈমান মজবুত করে। কারণ, যে ব্যক্তি নিয়মিত সালাত বা নামাজ আদায় করে, তার দেহ ও মন সব ধরনের পাপ ও খারাপ কাজ থেকে দূরে থাকে।প্রশ্ন: কীভাবে ধনী-গরিবের বৈষম্য কমিয়ে আনা যায়, বর্ণনা করো।উত্তর: আল্লাহ তাআলার নির্ধারণ করে দেওয়া ধন-সম্পদের অংশ গরিবের সঠিকভাবে প্রদান করলে ধনী-গরিবের মধ্যে বৈষম্য কমিয়ে আনা সম্ভব। আর এ জন্যই আল্লাহ তাআলা ধনীদের প্রতি জাকাতের বিধান ফরজ করেছেন।প্রশ্ন: হজ বলতে কী বোঝো?উত্তর: ইসলামের পঞ্চম রুকন হচ্ছে হজ। এর অর্থ সংকল্প করা বা ইচ্ছা করা। ইসলামি পরিভাষায় নির্দিষ্ট দিনগুলোয় পবিত্র কাবার নির্ধারিত কয়েকটি স্থানে আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের নির্দেশিত অনুষ্ঠান পালন করাকে হজ বলা হয়।প্রশ্ন: আত্মীয়স্বজনের অধিকার বলতে কী বোঝো?উত্তর: আত্মীয়স্বজনের সঙ্গে ভালো আচরণ করা, বিপদে-আপদে তাদের খোঁজখবর নেওয়া, সাধ্যানুযায়ী তাদের সাহায্য-সহযোগিতা করা ইসলামের নির্দেশ। এগুলো আত্মীয়স্বজনের অধিকার।প্রশ্ন: ইবাদতের মূল লক্ষ্য ব্যাখ্যা করো।উত্তর: ইবাদত অর্থ আনুগত্য করা। ইবাদতের মূল লক্ষ্যই হচ্ছে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলার ও তাঁর রাসূল-নির্দেশিত পথ, অবলম্বনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি।প্রশ্ন: আল্লাহ তাআলার হক আদায় করতে হলে আমাদের কোন কোন হক আদায় করতে হবে।উত্তর: আল্লাহ তাআলার হক বা অধিকার আদায় করতে হলে নিচের হকগুলো আমাদের অবশ্যই আদায় করতে হবে। যেমন:১. সামগ্রিক জীবনে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা।২. আল্লাহর দেওয়া হুকুম-আহকাম বা আদেশ-নিষেধ মেনে চলা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল