প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানান আয়োজনের মধ্য দিয়ে বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গত বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগ নিজ নিজ শিক্ষার্থীদের জন্য পৃথক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এবারে স্নাতক ও ¯স্নাতকোত্তর শ্রেণিতে ১ হাজার ৪০০-এরও বেশি শিক্ষার্থীকে বরণ করা হয়। বিবিএ বিভাগের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। বিজ্ঞপ্তি