ইস্ট ওয়েস্টে আন্তবিশ্ববিদ্যালয় ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা গতকাল রোববার উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ২৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮৮টি দল অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি