প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ইস্টার্ন ইউনিভার্সিটি অ্যালামনাই ওয়েব ডিরেক্টরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত সোমবার এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চোধুরী। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, সহ-উপাচার্য মুহাম্মদ সিদ্দীক হোসাইন, ট্রেজারার আবুল বাশার খান প্রমুখ। এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সব শিক্ষার্থী এই ডিরেক্টরিতে সংযুক্ত হতে পারবেন। বিজ্ঞপ্তি