ইস্টার্ন ইউনিভার্সিটিতে চাকরি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) ক্যারিয়ার সার্ভিস ও ইন্টারন্যাশনাল অফিসের আয়োজনে গত মঙ্গলবার চাকরি মেলা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। ইইউর উপাচার্য অধ্যাপক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএসআরএমের সভাপতি মো. মোশাররফ হোসাইন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। সিটি ব্যাংক লিমিটেড, ওয়ালটন গ্রুপ, আনোয়ার গ্রুপ, ইস্পাহানি গ্রুপ, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, আইসিডিডিআরবি, আর এ কে পেইন্টস, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডসহ ৩২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। মেলায় চাকরিপ্রার্থীরা তাঁদের পছন্দের প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেন। চাকরিদাতারাও তাঁদের পছন্দমতো প্রার্থী বাছাই করেছেন। বিজ্ঞপ্তি।