ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী সামার সেমিস্টার ২০১৭ অ্যাডমিশন ওপেন হাউস (ভর্তি মেলা) গতকাল বুধবার শেষ হয়েছে। গত সোমবার এ মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জমসহ অন্য অতিথিরা। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য ছিল ভর্তি ফির ওপর ৪০ শতাংশ, মেধাভিত্তিক টিউশন ফির ওপর ১০ থেকে ১০০ শতাংশ এবং তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার। উল্লেখ্য, সামার সেমিস্টারের ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে ৪টি অনুষদের অধীনে ১১টি প্রোগ্রাম চলবে। বিজ্ঞপ্তি