ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক ল’ মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ জাতীয় রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটির মুটকোর্ট টিম। বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী এপ্রিলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এশিয়ান এসআইএল ও আইএলএসএর যৌথ আয়োজনে দেশের বাছাইকৃত ১৬টি বিশ্ববিদ্যালয় জাতীয় রাউন্ডের এই প্রতিযোগিতায় অংশ নেয়। ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে অংশ নেন ওয়ার্দী জামান, মুহাম্মদ নাইমুর রহমান ও জোবায়দা সাকিন। বিজ্ঞপ্তি