ঈমান শব্দের অর্থ বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-১এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-১জ্ঞানমূলক প্রশ্ন১. ইসলাম শব্দের অর্থ কী?উত্তর: আনুগত্য ও আত্মসমর্পণ করা।২. ঈমানের মূল বিষয় কয়টি?উত্তর: সাতটি।৩. ফেরেশতাগণ কিসের তৈরি?উত্তর: নূরের।৪. কুফর শব্দের অর্থ কী?উত্তর: অস্বীকার করা।৫. ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়েছে?উত্তর: রিসালাতের।৬. ইসলামের মূল বিষয়গুলো বিশ্বাস করাকে কী বলে?উত্তর: ঈমান।৭. ইসলাম কয়টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত?উত্তর: পাঁচটি।৮. ঈমান অর্থ কী?উত্তর: বিশ্বাস।৯. ঈমানের বহিঃপ্রকাশ কী?উত্তর: ইসলাম।১০. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ দ্বারা কিসের ঘোষণা করা হয়েছে?উত্তর: তাওহিদের।১১. ইসলামে বিশ্বাসের মূল ভিত্তি কী?উত্তর: তাওহিদ।১২. তাওহিদের বিপরীত কী? উত্তর: শিরক।১৩. শিরক শব্দের অর্থ কী?উত্তর: অংশীদার।১৪. হতাশা কিসের পরিণতি?উত্তর: কুফরের।১৫. নিফাক শব্দের অর্থ কী?উত্তর: কপটতা।১৬. কোরআন মাজিদে কাদের মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে?উত্তর: মুনাফিকদের।১৭. কাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে?উত্তর: মুনাফিকদের।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ইসলামের পরিচয় কী?উত্তর: ইসলাম শব্দের অর্থ আনুগত্য ও আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। আল্লাহ তাআলার প্রতি আন্তরিকতার বিশ্বাস স্থাপন করে তাঁর পূর্ণ আনুগত্য স্বীকার ও তাঁর কাছে আত্মসমর্পণ করা।প্রশ্ন: ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বলা হয় কেন?উত্তর: ইসলামে রয়েছে সুষ্ঠু সমাজ, রাষ্ট্র ও অর্থব্যবস্থা, রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা। মোট কথা, ইসলাম মানবজীবনের সব দিক ও বিভাগ সম্পর্কে দিয়েছে সুস্পষ্ট নির্দেশনা। তাই ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বলা হয়।প্রশ্ন: ‘তাকদির বা ভাগ্যের নিয়ন্ত্রণকারী আল্লাহ তাআলা’ - ব্যাখ্যা করো।উত্তর: তাকদির বা ভাগ্য নিয়ন্ত্রণকারী আল্লাহ তাআলা। মানুষ চেষ্টা করবে কাজ করবে এবং ভালো ফলের জন্য আল্লাহ তাআলার ওপর নির্ভর করবে। কাজেই তাকদিরের নিয়ন্ত্রণের ওপর বিশ্বাস রাখতে হবে।প্রশ্ন: শিরক বলতে কী বোঝো, ব্যাখ্যা করো।উত্তর: শিরক অর্থ আশীর্বাদ। র্আৎ একাধিক স্রষ্টা। একাধিক উপাস্যে বিশ্বাস করা। মহান আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা বা কাউকে তার সমগুণসম্পন্ন ও সমতুল্য মনে করাকে শিরক বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল