শূন্যস্থান পূরণ অংশ-১৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো। অধ্যায়—১৪ ৫। ঈশ্বরচন্দ্র নিজ গ্রামে একটি — বিদ্যালয় স্থাপন করেন। উত্তর: ঈশ্বরচন্দ্র নিজ গ্রামে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন।৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে — বিবাহ প্রথা চালু করেন। উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা চালু করেন। ৭। ঈশ্বরচন্দ্রকে বাংলা গদ্যের — বলা হয়।উত্তর: ঈশ্বরচন্দ্রকে বাংলা গদ্যের জনক বলা হয়।৮। ১২৭২ বাংলা সনে বাংলাদেশে — হয়।উত্তর: ১২৭২ বাংলা সনে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়।৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন — ও সমাজ সংস্কারের একজন দিকনির্দেশক। উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মানবকল্যাণ ও সমাজ সংস্কারের একজন দিকনির্দেশক।১০। বাংলাদেশের রংপুর জেলার — গ্রামে বাস করতেন এক বিখ্যাত জমিদার পরিবার।উত্তর: বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে বাস করতেন এক বিখ্যাত জমিদার পরিবার। ১১। বেগম রোকেয়া যতই বড় হতে থাকেন ততই তাঁর লেখাপড়ার প্রতি — বাড়তে থাকে।উত্তর: বেগম রোকেয়া যতই বড় হতে থাকেন ততই তাঁর লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়তে থাকে।১২। বেগম রোকেয়া — আলোয় বড় ভাইয়ের পাশে বসে লেখাপড়া করতেন।উত্তর: বেগম রোকেয়া মোমের আলোয় বড় ভাইয়ের পাশে বসে লেখাপড়া করতেন। ১৩। ১৮৯৮ সালে উচ্চশিক্ষিত সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে — বিয়ে হয়।উত্তর: ১৮৯৮ সালে উচ্চশিক্ষিত সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বেগম রোকেয়ার বিয়ে হয়।১৪। বেগম রোকেয়া ভালোভাবে — ও উর্দুশিক্ষা লাভ করেন। উত্তর: বেগম রোকেয়া ভালোভাবে ইংরেজি ও উর্দুশিক্ষা লাভ করেন।১৫। বিয়ের মাত্র — পর সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়। উত্তর: বিয়ের মাত্র নয় বছর পর সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়।১৬। বেগম রোকেয়া মাত্র — ছাত্রী নিয়ে ভাগলপুরে স্কুল খুললেন।উত্তর: বেগম রোকেয়া মাত্র পাঁচজন ছাত্রী নিয়ে ভাগলপুরে স্কুল খুললেন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল