উচ্চতর গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঙ্ক করো, প্রশ্ন বুঝে নিয়ে
সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। উচ্চতর গণিত বিষয়ের কিছু দিক নিয়ে আজ আলোচনা করব।
১। উচ্চতর গণিত বিষয়ের সৃজনশীল অংশে ৪০ নম্বর বরাদ্দ আছে। এ ক্ষেত্রে তিনটি বিভাগ থাকবে। প্রতিটি বিভাগ থেকে দুটি করে মোট ছয়টি প্রশ্ন থাকবে। বিভাগগুলো হলো: ‘ক’ বিভাগ—বীজগণিত, ‘খ’ বিভাগ—জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, ঘনজ্যামিতি ও ভেক্টর, ‘গ’ বিভাগ—ত্রিকোণমিতি ও সম্ভাবনা। প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। এ বিভাজন মনে রেখেই প্রস্তুতি নেবে।
২। সেট অংশের উত্তর লেখার ক্ষেত্রে যথাযথ বন্ধনী চিহ্ন ব্যবহার করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ‘এবং’ বা ‘অথবা’ সঠিকভাবে লিখতে হবে।
৩। আংশিক ভগ্নাংশে অভেদ চিহ্ন (║) না দিলে ‘অভেদ’ কথাটি অবশ্যই উল্লেখ করবে।
৪। বর্গমূল চিহ্নযুক্ত সমীকরণের সমাধান নির্ণয়ে অনেক সময় কিছু অবান্তর মান পাওয়া যায়। সে ক্ষেত্রে শুদ্ধি পরীক্ষা করা বাঞ্ছনীয়।
৫। জ্যামিতিতে চিত্র ছাড়া বা ভুল চিত্রের সাহায্যে প্রমাণ লিখলে বা বর্ণনা ও প্রমাণের সঙ্গে চিত্রের কোনো মিল না থাকলে নম্বর কম পাবে।
৬। জ্যামিতিক চিত্র বিশেষ নির্বচনের আগে থাকতে হবে। বিশেষ নির্বচন ও প্রমাণ ভুল হলে কোনো নম্বর পাওয়া যায় না। উপপাদ্যের চিত্রও যথাযথভাবে আঁকতে হবে।
৭। পাঠ্যবইয়ে দেওয়া বিষয়বস্তুর পরিচয়, ব্যাখ্যা জেনে রাখতে হবে। তবেই বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে।
৮। একটি অঙ্ক বিভিন্ন উপায়ে সমাধান করা যায়। যে নিয়মটি সহজ মনে হবে, সেটি রপ্ত করে সমাধান করা ভালো।
৯। বহুনির্বাচনি অংশে ৩৫ নম্বর বরাদ্দ থাকে। সময়ও ৩৫ মিনিট নির্দিষ্ট থাকে। এই ৩৫ মিনিটেই সব প্রশ্নের উত্তর যাতে সঠিকভাবে দেওয়া যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
১০। সব সূত্র ভালোভাবে আয়ত্ত করবে।