প্রিয় শিক্ষার্থীরা, আজ সেট ও ফাংশন অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর তুলে ধরলাম।# একটি শ্রেণীর 120 জন শিক্ষার্থীর মধ্যে—85 জন গণিত, 40 জন পদার্থবিজ্ঞান, 35 জন রসায়ন, 25 জন গণিত ও পদার্থবিজ্ঞান, 17 জন গণিত ও রসায়ন, 13 জন পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং 10 জন তিনটি বিষয়ই নিয়েছে।প্রশ্ন: ক. সান্ত সেটের সংজ্ঞানুসারে তথ্যগুলো লিপিবদ্ধ করো।খ. কতজন শিক্ষার্থী তিনটি বিষয়ের কোনোটিই নেয়নি?গ. কতজন শিক্ষার্থী ওই তিনটি বিষয়ের কেবল দুটি নিয়েছে?সমাধান: ক. মনে করি, সব শিক্ষার্থীর সেট S যারা গণিত নিয়েছে, তাদের সেট M যারা পাদার্থবিজ্ঞান নিয়েছে, তাদের সেট P যারা রসায়ন নিয়েছে, তাদের সেট Cপ্রশ্নমতে, n(S) = 120, n(M) = 85, n(P) = 40, n(C) = 35, n(MP) = 25, n(MC) = 17, n(PC) = 13, n(MPC) = 10সমাধান: খ. অন্তত একটি বিষয় নিয়েছে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা = n(MPC) n(MPC) = n(M)+n(P) + n(C) - n(MP) - n(PC) - n(CM) + n(MPC) = 85 + 40 + 35 - 25 - 13 - 17 + 10 = 170 - 55 = 115 তিনটি বিষয়ের কোনোটি নেয়নি, এরূপ শিক্ষার্থীর সংখ্যা = n(S) - n(MPC) = 120 - 115 = 5Ans. 5সমাধান: গ. কেবল গণিত ও পদার্থবিজ্ঞান নিয়েছে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা = n(MP) - n(MPC) = 25 - 10 = 15কেবল গণিত ও রসায়ন নিয়েছে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা = n(MC) - n(MPC) = 17 - 10 = 7কেবল পদার্থবিজ্ঞান ও রসায়ন নিয়েছে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা = n(PC) - n(MPC) = 13 - 10 = 3 কেবল দুটি বিষয় নিয়েছে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা = ১৫ + ৭ + ৩ = ২৫Ans. 25# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল