প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশে ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের আয়োজনে গতকাল রোববার গুলশান সার্কেল ২-এ এক আলোচনা সভা, গেট টুগেদার ও বিদায়ী অনুষ্ঠান হয়েছে। এতে চলতি বছর স্প্রিং সেমিস্টারে উচ্চশিক্ষার জন্য কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, চীন ও মালয়েশিয়ার ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। সেই সঙ্গে বিদেশে শিক্ষার সিস্টেম, বিদেশে গমন এবং প্রবাসজীবনের নানা বিষয়ের ওপর শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়। প্রধান আলোচক ছিলেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার। বিজ্ঞপ্তি