উত্তর দেবে প্রশ্ন বুঝে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিসাববিজ্ঞান একটি ব্যবহারিক বিষয়। আর এই সৃজনশীল অঙ্ককে ভয় পাওয়ার কিছুই নেই। হিসাববিজ্ঞান সৃজনশীল হওয়ায় এই বিষয়ে অধিক নম্বর পাওয়া সহজ হয়েছে। একটি বিষয় হলো, সৃজনশীলের ক্ষেত্রে শূন্য পাওয়ার কোনো সুযোগ নেই। হিসাববিজ্ঞানের বর্তমান সিলেবাসকে দুই অংশে বিভক্ত-একটি হলো বহুনির্বাচনি অংশ, অপরটি হলো সৃজনশীল অংশ।
বহুনির্বাচনির ক্ষেত্রে ৪০টি প্রশ্ন থাকবে, যার প্রতিটির মান ১ করে মোট ৪০ নম্বর আর সৃজনশীলের ক্ষেত্রে দুটি বিভাগ, ক-বিভাগে চূড়ান্ত হিসাব দুটিই বাধ্যতামূলক এবং খ-বিভাগে ৭টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান ১০ করে মোট নম্বর ৬০। সৃজনশীলে মোট নম্বর (২০ + ৪০) = ৬০। হিসাববিজ্ঞান প্রথম পত্র ভালো করার জন্য যে অধ্যায়গুলো ভালো করে দেখবে, তা হলো হিসাব সমীকরণ, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমন্বয় জাবেদা, ব্যাংক সমন্বয় বিবরণী, একতরফা দাখিলা পদ্ধতি ও চূড়ান্ত হিসাব।
সৃজনশীলের ক্ষেত্রে প্রতিটি অধ্যায়ের অঙ্ক ভালো করে অনুশীলন করতে হবে। বহুনির্বাচনির প্রতিটি অধ্যায় ভালো করে পড়তে হবে। বহুনির্বাচনিতে ভালো করার জন্য বই পড়ার বিকল্প নেই। হিসাববিজ্ঞানে ভালো নম্বর পেতে হলে সৃজনশীল ও বহুনির্বাচনিকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।

ঢাকা সিটি কলেজ, ঢাকা