প্রিয় জেএসসি পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য নিচের বিষয়গুলো মনে রাখবে।
সৃজনশীল প্রশ্নের জন্য জ্ঞানমূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটি বা দুটি বাক্যে উত্তর দেবে।
অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে মূল বিষয়টির প্রতি বেশি গুরুত্ব দেবে। প্রয়োগমূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে জ্ঞানস্তর, অনুধাবনস্তর অতিক্রম করে প্রয়োগস্তরে আসতে হবে। অধিকাংশ ক্ষেত্রে বাস্তবতার আলোকে সমস্যার সমাধান এ স্তরে করতে হয়।
পবিত্র আল-কোরআন বা আল-হাদিসের উদ্ধৃতি দিয়ে প্রয়োগের বিষয়টি শক্তিশালী করতে হবে। উচ্চতর দক্ষতার প্রশ্নে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগস্তর অতিক্রম করে উচ্চতর দক্ষতার স্তরে আসতে হবে।
এ স্তরের প্রশ্নের উত্তরে উদ্দীপকে উল্লিখিত বিষয়টির অন্তর্নিহিত তাত্পর্য এবং ওই বিষয়ের ব্যাপ্তি কেমন হতে পারে, তা লিখতে হবে।
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অবশ্যই গভীরভাবে চিন্তা করে তবেই উত্তর লিখতে হবে। মনে রাখবে, আল-কোরআন বা আল-হাদিসের উদ্ধৃতি দিয়ে উল্লিখিত বিষয়ের বিশ্লেষণ করলে এ অংশে বেশি নম্বর পাওয়া সহজ হবে।
মনে রাখবে উদ্দীপকে উল্লিখিত পবিত্র আল-কোরআন বা আল-হাদিসের উদ্ধৃতি নিজের যুক্তিকে উপস্থাপনের জন্য ব্যবহার করা গেলেও সেগুলো উদ্ধৃতি হিসেবে গণ্য হয় না।
সিনিয়র শিক্ষক