উত্তর লিখবে প্রতিটি অঙ্ক বুঝে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকাহিসাববিজ্ঞান একটি ব্যবসায় শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে A+ পাওয়ার জন্য তোমাকে পর্যাপ্ত মূল বইয়ের উদাহরণের অঙ্ক এবং টেস্ট পেপার থেকে নাম করা স্কুলসমূহের অঙ্কগুলো অনুশীলন করবে।ক-বিভাগ (বাধ্যতামূলক): এখানে চূড়ান্ত হিসাবের দুটি অঙ্ক থাকবে, দুটিরই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের তিনটি অংশ ‘ক’, ‘খ’, ‘গ’ থাকবে। তোমাকে ‘ক’ অংশের জন্য সুন্দর করে ছকের সাহায্যে উপস্থাপন করতে হবে। যেমন: নিট ক্রয় কত? অর্থাৎ ক্রয়ের সঙ্গে অলিখিত ক্রয় যোগ করে ক্রয়ের ওপর বাট্টা এবং ক্রয় ফেরত বাদ দিয়ে নিট ক্রয় বের করতে হবে। ‘ক’ অংশে যদি নিট দেনাদার চাওয়া হয় তাহলে অবশ্যই দেনাদারের সঙ্গে অলিখিত বিক্রয় যোগ করে অনাদায়ী দেনা এবং অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব করতে হবে। এখানে ‘খ’ অংশে ক্রয়-বিক্রয় হিসাব লাভ-ক্ষতি হিসাব থাকবে। তোমাকে ক্রয়-বিক্রয় হিসাবের ছক এবং লাভ-ক্ষতি হিসাবের ছকের আইটেমগুলো মনে রাখতে হবে। যেমন: মজুরি ও বেতন যাবে ক্রয়-বিক্রয় হিসাবে কিন্তু বেতন ও মজুরি থাকলে লাভ-ক্ষতি হিসাবে যাবে।এখানে ‘গ’ অংশে উদ্বৃত্তপত্র করতে হবে। এবং লাভ-ক্ষতি হিসাবের সঙ্গে উদ্বৃত্তপত্র হিসাবের মিল বেশি থাকে। অর্থাৎ সমন্বয়গুলো একবার লাভ-ক্ষতি হিসাবে এবং আরেকবার উদ্বৃত্তপত্রে যাবে। একটি হিসাব ভুল হলে আনুপাতিক হারে অন্য হিসাবের নম্বর কাটা যাবে। ‘ক’ অংশ ‘খ’ অংশ ‘গ’ অংশ আলাদাভাবে ভুল হলে নাম্বার কাটা যাবে।খ-বিভাগ: হিসাব ও লেনদেন: এখানে লেনদেন এবং হিসাবের শ্রেণী বিভাগ থেকে একটি অংশ আসবে। প্রতিটি হিসাবের জন্য ১ নম্বর থাকবে। এখানে যে কয়টি হিসাব বা লেনদেন সঠিক হবে সেগুলোর নম্বর পাবে।জাবেদা ও খতিয়ান: জাবেদা ও খতিয়ান অধ্যায় থেকে ১টি অংশ আসবে। এ ক্ষেত্রে জাবেদা ভুল হলে খতিয়ানও ভুল হবে এবং সম্পূর্ণ নাম্বার কাটা যাবে। নগদান বই: নগদান বই কারণসহ করতে হবে দুই ঘর ও তিন ঘরা নগদান বইতে কন্ট্রা বা বিপরীত দাখিলসহ করতে হবে। যেমন: ব্যাংকে জমা দেওয়া হলো ১০০০ টাকা এবং ব্যাংক থেকে উত্তোলন করা হলো ৫০০ টাকা। এখানে তোমাকে মনে রাখতে হবে যাবতীয় ব্যাংক বা খরচসমূহ ডেবিট পাশে বসবে এবং আয় বা লাভসমূহ ক্রেডিট দিকে বসবে।রেওয়ামিল: এখানে প্রথমেই তোমাকে কোন কোন হিসাবগুলো রেওয়ামিলে আসবে না, সেগুলো বের করতে হবে এবং রেওয়ামিলের দায়সমূহ ও আয়সমূহ ক্রেডিট হবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ হলো ডেবিট, কিন্তু বিনিয়োগের সুদ ক্রেডিট হবে আবার বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট হবে।উৎপাদন ব্যয় বিবরণী: এই অধ্যায় থেকে একটি অঙ্ক গুরুত্বপূর্ণ। এখানে মুখ্যব্যয়, কারখানা ব্যয়, উৎপাদন ব্যয়, মোট ব্যয় এবং বিক্রয়মূল্য বের করতে হবে। মুখ্য ব্যয় হলো প্রধান ব্যয়। এখানে মুখ্য ব্যয় ঠিকমতো নির্ণয় করলে কারখানা ব্যয় ও উৎপাদন ব্যয় এবং মোট ব্যয় সঠিক হবে। এবং প্রতিটির বিক্রয় মূল্য বের করার জন্য মোট ব্যয় দিয়ে ভাগ করতে হবে তাহলে সম্পূর্ণ নাম্বার পাবে।পারিবারিক হিসাব: এই অধ্যায়ে তোমাকে প্রাপ্তি ও প্রদান হিসাব এবং আয়-ব্যয় হিসাব করতে হবে। অনেক ক্ষেত্রে পারিবারিক তহবিল বের করতে হয়। তখন উদ্বৃত্তপত্র করতে হবে। আয়ের উদ্বৃত্ত নির্ণয় ভুল হলে উদ্বৃত্তপত্রও ভুল হবে। এই অঙ্কে মূলধন জাতীয় আয়-ব্যয় এবং মুনাফা জাতীয় আয়-ব্যয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে।গতকাল প্রকাশিত এসএসসি পরীক্ষার মডেল টেস্ট-১৩-এরসঠিক উত্তর: ১. খ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. ঘ ২৭. ঘ ২৮. গ ২৯. খ ৩০. গ ৩১. ক ৩২. ক ৩৩. গ ৩৪. গ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. ক ৪০. খ।