শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকাপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। ইংরেজি বিষয়ে কীভাবে উত্তর লিখবে, তা জেনে নাও।প্রথমেই একটি টেক্সট বা প্যাসেজ দেওয়া থাকবে। সেই টেক্সট পড়েই ১, ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। এ জন্যদেওয়া টেক্সটের প্রতিটি বাক্য পড়ে অর্থ বোঝার চেষ্টা করতে হবে। ১ নম্বর প্রশ্নএ প্রশ্নটি হবে মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন, যা কমপিটেন্সি বেস। প্রশ্নের উত্তরগুলো পড়ে সঠিক উত্তরটি লিখতে হবে। নম্বর থাকবে প্রতিটিতে ১ করে মোট ১০। টেক্সট পড়েই উত্তর করতে হবে। এ ক্ষেত্রে তোমাদের বুদ্ধি, জ্ঞান, দক্ষতা, প্রয়োগক্ষমতা ইত্যাদির মাধ্যমে দেওয়া প্যাসেজ এবংউত্তর থেকে সঠিক উত্তর বাছাই করতে হবে। ২ নম্বর প্রশ্নএ প্রশ্নটি থাকবে শূন্যস্থান পূরণের ওপর। টেক্সট পড়েই সঠিক উত্তর দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে।৩ নম্বর প্রশ্নএ প্রশ্নটি থাকবে প্রশ্নের উত্তর লেখা নিয়ে। মোট ৬টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম ৫টি প্রশ্নের প্রতিটির জন্যনম্বর থাকবে ১ করে, পঞ্চম প্রশ্নটির জন্যনম্বর থাকবে ৫। সে জন্য শেষপ্রশ্নটির দিকে খেয়াল রাখতে হবে। উত্তর অবশ্যই প্রশ্নে দেওয়া টেক্সট পড়েই লিখতে হবে। উদাহরণ স্বরূপ যদি ‘my pet’—অধ্যায় থেকে প্রশ্ন আসে, তাহলেহয়তো Mimi সম্পর্কে ৫টি বাক্যলিখতে বলবে। অথবা তোমার পরিচিত ৫টি পাখির নাম লিখতে বলা হবে।৪ নম্বর প্রশ্নএই প্রশ্নে পাঠ্যবই থেকে একটি কবিতার প্রথম ৮ লাইন মুখস্থ লিখতে হবে। কবিতাটি হুবহু পাঠ্যবইয়ের মতো করে লিখতে হবে। মনে রেখো, কবিতাটি লেখার ধরন (স্টাইল) বদলানো যাবে না। কবিতার নাম, লাইনসংখ্যা ও বিরামচিহ্ন ঠিকমতো লেখা হয়েছে কি না, তা অবশ্যই খেয়াল রাখবে। কবিতার শিরোনাম সাবধানে লিখতে হবে।৫ নম্বর প্রশ্নএ ক্ষেত্রে টেবিলে প্রদত্ত world/phrase ব্যবহার করে অর্থবোধক বাক্য লিখতে হবে। আর যদি শব্দগুলো দিয়ে বাক্য তৈরি (মেকিং সেনটেন্স) করতে বলা হয়, তাহলে পাঁচটি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। বাক্যগুলো তোমাদের ইংরেজি পাঠ্যবইয়ের বাক্যের মতো হলে ভালো হয়। ছোট ছোট বাক্য লেখার চেষ্টা করবে।৬ নম্বর প্রশ্নMatching words with their similar/opposite words. প্রদত্ত পাঁচটি শব্দ, অতিরিক্ত একটিসহ মোট ছয়টি অর্থের সঙ্গে মিল করে উত্তর করতে হবে।৭ নম্বর প্রশ্ন: এ প্রশ্নে পাঠ্যবই থেকে কয়েক লাইনের একটি প্যাসেজ কিংবা পাঁচটি ভিন্ন ভিন্ন বাক্য দেওয়া থাকবে। প্যাসেজ কিংবা বাক্যগুলোকে capital letter ও punctuation mark ব্যবহার করে পুনরায় লিখলেই উত্তর হয়ে যাবে। এর জন্য পাঠ্যবইয়ের অধ্যায়গুলো ভালো করে দেখবে।৮ নম্বর প্রশ্ন” এ অংশে পাঁচটি প্রশ্নের প্রশ্নবোধক বাক্যের word এলোমেলো করে দেওয়া হবে। প্রতিটি শব্দ পরপর বসিয়ে যেকোনো পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। তারপর সেগুলোর উত্তর লিখতে হবে।৯ নম্বর প্রশ্নএ প্রশ্নে একটি অনুরোধমূলক সংলাপ (ডায়লগ) লিখতে হবে। ডায়লগে ‘would’ ‘could’ ব্যবহার করে request ও response বাক্যগুলো লিখতে হবে। ১০ নম্বর প্রশ্ন: এ প্রশ্নে verb-এর উপযুক্ত রূপ (form) দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থানে verb-সহ পাঁচটি পৃথক বাক্য বা পাঁচটি শূন্যস্থানসহ একটি প্যাসেজ দেওয়া থাকবে। পাঠ্যবইয়ের প্যাসেজগুলো ভালো করে পড়তে হবে ১০০ শব্দের মধ্যে।১১ নম্বর প্রশ্নএ প্রশ্নে প্যারাগ্রাফ লেখার জন্য প্যারাগ্রাফ সম্পর্কিত কয়েকটি শব্দ কিংবা কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে। এ রকম একটি নমুনা প্যারাগ্রাফও দেওয়া থাকতে পারে। প্রশ্নে ৫টি বাক্যের ক্লু বা সূত্র থাকবে বা মডেল অনুযায়ী প্যারাগ্রাফ লিখতে হবে।১২ নম্বর প্রশ্নএ ক্ষেত্রে একটি ব্যক্তিগত চিঠি লিখতে বলা হবে। একটি নমুনাপত্র অবলম্বন করে অথবা প্রশ্নে নির্দেশিত বিষয়ের ওপর লিখতে হবে। একটি চিঠির বিভিন্ন অংশ থাকে, সঠিকভাবে সে নিয়ম মেনে নিয়েই লিখতে হবে।