প্রধান শিক্ষক (প্রা.), হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাইসলাম শিক্ষার পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়াশোনা করতে হবে। কারণ, পাঠ্যবইয়ের অনুশীলনীতে শুধু সঠিক উত্তর লেখো আর প্রশ্নগুলো রয়েছে। শূন্যস্থান পূরণ, শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় ও বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিলকরণ অনুশীলনীতে নেই। পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের ভেতর থেকে তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ বাক্যগুলো অবশ্যই আয়ত্তে রাখতে হবে।সঠিক উত্তর লেখো: বর্তমান প্রশ্ন কাঠামো অনুযায়ী ১ নম্বর প্রশ্নটি যোগ্যতাভিত্তিক।প্রশ্নে যে নির্দেশনা দেওয়া আছে অর্থাৎ সঠিক উত্তরটি খাতায়লিখতে বলা হয়েছে, সেভাবেই লিখবে। উত্তর সঠিকভাবে লিখতে তোমাকে পাঠ্যবই খুব মনোযোগ সহকারে পড়তে হবে।শূন্যস্থান পূরণ: প্রশ্নের নির্দেশনা অনুসারে শূন্যস্থান পূরণ করতে হবে। এ ক্ষেত্রে পাঠ্যবইয়ে ব্যবহূত উপযুক্ত শব্দটি দিয়েই শূন্যস্থান পূরণ করতে হবে। কোনো বিকল্প শব্দ বা সমার্থক শব্দ এ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। কাজেই শূন্যস্থান পূরণের জন্য অধ্যায়ভিত্তিক তথ্যবহুল বাক্যগুলো যথার্থভাবে আয়ত্তে রাখতে হবে।শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়: প্রশ্নে প্রদত্ত বাক্যটি ভালোভাবে পড়ে অনুধাবন করে শুদ্ধ কিংবা অশুদ্ধ লিখবে। প্রশ্নে দেওয়া বাক্যের কোনো অংশ পরিবর্তন করে শুদ্ধ/অশুদ্ধ লিখতে যাবে না। নবী-রাসূলদের নাম, জন্ম-মৃত্যু বা উল্লেখযোগ্য ঘটনার সালসহ অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বাক্যগুলো আয়ত্তে রাখতে হবে।মিলকরণ: শূন্যস্থান পূরণ ও শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়ের মতোই প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাক্যগুলো আয়ত্তে রাখতে হবে।সংক্ষিপ্ত: প্রশ্নের চাহিদা অনুসারে উত্তর যেন প্রাসঙ্গিক হয়, সেদিকে খেয়াল রাখবে। সংক্ষিপ্ত উত্তর যেন বর্ণনামূলক উত্তরের মতো না হয়, সেদিকেও সজাগ থাকতে হবে।বর্ণনামূলক প্রশ্নোত্তর: অনেক সময় বর্ণনামূলক প্রশ্নে সংযুক্ত প্রশ্ন থাকে, তা অবশ্যই প্যারা করে লিখবে। প্রশ্নোত্তর যেন প্রাসঙ্গিক, পাঠ্যবইভিত্তিক এবং যথাযথ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।