উত্তরপত্র হতে হবে মার্জিত ও পরিচ্ছন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো নম্বর পেতে উত্তরপত্রের পরিচ্ছন্নতা খুবই জরুরি। কাটাকাটি যেন বেশি না হয়। উত্তর প্রদানের ক্ষেত্রে নানা রকম অসতর্কতা এবং মার্জিন দেওয়া, প্রশ্নের নম্বর লেখা, উত্তরপত্রের সাজসজ্জাসহ সময় ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে অনেক শিক্ষার্থী নম্বর কম পেয়ে থাকে। তাই শিক্ষার্থীদের উচিত এসব বিষয়ে খেয়াল রাখা এবং সেভাবে উত্তরপত্র সুন্দর ও পরিচ্ছন্ন রেখে পরীক্ষা দেওয়া।উত্তরপত্রে লেখার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখবে: উত্তরপত্রের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে মার্জিন একটি গুরুত্বপূর্ণ বিষয়।  মার্জিন বরাবর লেখা শুরু করতে হবে এবং খাতার ডান প্রান্ত পর্যন্ত লিখতে হবে। প্রত্যেকটি উত্তরের শেষে সমাপ্তিসূচক চিহ্ন (....×....) দিলে ভালো হয়। এতে প্রতিটি প্রশ্নের উত্তরে নম্বর প্রদানে পরীক্ষকের সুবিধা হয়।  কোনো প্রশ্নের উত্তর পাতার দুই-তৃতীয়াংশ লেখা হলে নতুন উত্তরের ক্ষেত্রে নতুন পৃষ্ঠায় লিখতে হবে। প্রশ্নের নম্বর, পয়েন্ট, উদ্ধৃতির নিচে ভিন্ন কালির (অবশ্যই লাল কালি দিয়ে নয়) কলম দিয়ে আন্ডারলাইন করে হাইলাইট করলে ভালো হয়। একটি পৃষ্ঠা লেখা শেষ হলে পৃষ্ঠার শেষে লেখা যেতে পারে: চলমান পৃষ্ঠা। খাতার কোথাও বা মার্জিনে লাল, সবুজ কালি ব্যবহার করা যাবে না। পাতার একটি নির্দিষ্ট স্থানে পৃষ্ঠা নম্বর লিখতে হবে ইত্যাদি।