উত্তরে অপ্রাসঙ্গিক কিছু লিখবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, ভালো নম্বর পেতে হলে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। জ্ঞানমূলক অংশ সুষ্ঠু ও সঠিকভাবে উপস্থাপন করা; অনুধাবন অংশের অবশ্যই জ্ঞানমূলকের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে; প্রয়োগের অংশ যথার্থ হতে হবে; উদ্দীপকের আলোকে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা থাকতে হবে। অপ্রাসঙ্গিক কথা লিখে উত্তরের আকার বড় করার মনোভাব বা ইচ্ছা পরিহার করতে হবে। প্রশ্নোত্তর ছোট-বড় আকারের ওপর নির্ভর না করে যথাযথভাবে উত্তর করা। সৃজনশীল ও বহুনির্বাচনির মধ্যে কোনো সময় বিরতি থাকবে না। মনে রাখতে হবে, প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা বজায় রাখবে। যে প্রশ্ন লিখবে, তা ক্রমান্বয়ে ক, খ, গ ও ঘ নম্বর লিখে অন্য প্রশ্ন শুরু করবে। কোনো বিষয়ে কাটাকাটি করবে না। যেখানে রাফ করবে, তা দাগ দিয়ে কেটে দেবে। উত্তরে অপ্রাসঙ্গিক কিছু লিখবে না।

অধ্যক্ষ
এমসি কলেজ, সিলেট