উত্তরে অপ্রাসঙ্গিক কিছু লিখবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, তোমরাই প্রথম নতুন মানবণ্টনে পরীক্ষা দেবে। প্রতিটি বিষয়ে (ব্যবহারিক ছাড়া) সৃজনশীল ৭০ ও বহুনির্বাচনি ৩০ নম্বরের পরীক্ষা হবে। ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। কোন অংশ থেকে কতটি উত্তর দিতে হবে, তা মনোযোগসহকারে পড়ে জেনে নেবে। এবার সৃজনশীলের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট এবং বহুনির্বাচনির জন্য ৩০ মিনিট পাবে। সৃজনশীল ও বহুনির্বাচনির মধ্যে কোনো সময় বিরতি থাকবে না। মনে রাখতে হবে, প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা বজায় রাখবে। যে প্রশ্ন লিখবে, তা ক্রমান্বয়ে ক, খ, গ ও ঘ লিখে অন্য প্রশ্ন শুরু করবে। গণিত বা বিজ্ঞানের বিষয়গুলোতে অহেতুক কাটাকাটি করবে না। যেখানে রাফ করবে, তা ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবে। উত্তরে অপ্রাসঙ্গিক কিছু লিখবে না।

 তৌহিদ আরা

প্রধান শিক্ষক

রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী