উত্তরে থাকতে হবে সৃজনশীলতা ও স্বকীয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সৃজনশীল প্রশ্নোত্তর লিখন। এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। সচেতনভাবে ও গুরুত্বসহকারে প্রশ্নোত্তরের চারটি স্তর—জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা—ভালোভাবে বুঝে ও চিহ্নিত করে লিখবে। প্রাসঙ্গিক, প্রয়োজনীয় ও যৌক্তিক কথায় উত্তর লিখতে চেষ্টা করবে।প্রতিদিনের পড়া: রুটিন করে দৈনিক আট-নয় ঘণ্টা ব্যক্তিগত পড়ালেখার এবং পঠিত বিষয় মূল্যায়ন করার জন্য প্রয়োজনীয় সময় রাখতে হবে। প্রতিদিন প্রয়োজনীয় বিশ্রাম, কিছু সময় খেলাধুলা/চিত্তবিনোদন করলে ভালো, যেন শরীর ও মন বিশ্রাম পায়। দিনের বেলা পড়ালেখা ও রাতে বিশ্রাম নিতে হবে। কঠিন বিষয়গুলোর জন্য বেশি সময় দিতে হবে। নিয়মিত ও সুষম খাদ্য খেতে হবে। ভালো নম্বর পেতে: পরক্ষার্থীর নিজের ভেতর পাস করার প্রত্যয় ও পরিবেশ তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রত্যেক পরীক্ষার্থীকে ৪৫ থেকে ৬০ নম্বর পাওয়ার মতো করে প্রস্তুতি নিতে হবে। কম ও সহজ বিষয়গুলো নিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কাজ করতে হবে। যারা ভালো ফলাফল (৬১-৮৫) করতে চায়, বেশি পরিশ্রম করার সাহস রাখে, তাদের বেশি পরিশ্রম করতে হবে, সৃজনশীল উত্তর লিখতে হবে এবং কাজ করতে হবে বেশি সময় ও কঠিন বিষয়গুলো নিয়ে। উত্তরগুলোও সৃজনশীল করতে হবে।জিপিএ ৫.০০ পাওয়া: জিপিএ ৫.০০ পাওয়া নির্ভর করে দীর্ঘ মেয়াদি প্রস্তুতি ও পড়ালেখার ওপর। তবে তাৎক্ষণিক প্রস্তুতি হিসেবে বিবেচনা করতে হবে, হাতের লেখা সুন্দর হতে হবে। পরীক্ষা উত্তরপত্র দৃষ্টিনন্দন হতে হবে। একাধিক বইয়ের সাহায্য নিয়ে নোট তৈরি করতে হবে। উত্তরগুলো মৌলিক, যৌক্তিক, ব্যাপক ও স্পষ্ট হতে হবে। উত্তরের সৃজনশীলতা ও স্বকীয়তা থাকতে হবে। তুলনামূলকভাবে বেশি তথ্য থাকতে হবে। সব প্রশ্নের উত্তর ও পুনরায় পড়ে নিশ্চিত করতে হবে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার প্রস্তুতি: বিজ্ঞান শাখায় পাঠ্যপুস্তকভিত্তিক সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য ও ব্যবহারিক পরীক্ষা ও খাতা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় চিত্র, গ্রাফ, চার্ট ব্যবহার করতে হবে।ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায়, বইয়ের তথ্যের সঙ্গে প্রাসঙ্গিক আলোচনা ও সমসাময়িক ব্যাখ্যা দেওয়া, উদাহরণ দেওয়া ও উত্তরগুলো একটু আকারে বড় করলে ভালো। উভয় ক্ষেত্রেই ইংরেজি ও গণিত বিষয়ে বেশি অনুশীলন করা প্রয়োজন।পরীক্ষার্থীদের মান উন্নয়ন: পরীক্ষায় ভালো জিপিএ পাওয়া সবারই আশা, একই সঙ্গে বিষয়ভিত্তিক গভীর ও ব্যাপক জ্ঞান অর্জন ও উচ্চ মার্গের মানুষ হওয়াও গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীদের তিন দিকেই গুরুত্ব দিতে হবে ও অর্জন করতে হবে। তবে পরীক্ষার ঠিক পূর্ববতী সময়ে, পাঠ্যপুস্তক পড়া ও লেখার চর্চা করা, শিক্ষকদের পরামর্শ নেওয়া ও সময় বেঁধে নিয়মিত পড়লেখা করা গুরুত্ব পূর্ণ। উত্তরের স্বকীয়তা, মৌলিকতা ও সৃজনশীলতা উত্তরের মান উন্নত করবে।অধ্যক্ষ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা