উত্তরে দরকারি চিত্র আঁকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীববিজ্ঞান বিষয়ে ভালো নম্বর পাওয়া বেশ সহজ। পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে প্রথমেই বহুনির্বাচনি অংশে জোর দিতে হবে। আর সৃজনশীল অংশের উত্তর লেখার সময় সতর্ক থাকবে। প্রশ্নের উত্তরে চিত্র থাকলে অবশ্যই তা আঁকতে হবে। প্রশ্নের উত্তরসংশ্লিষ্ট চিত্র সঠিকভাবে আঁকাটা গুরুত্বপূর্ণ।

এখন থেকেই বারবার চিত্র এঁকে দক্ষতা অর্জন করবে। পরীক্ষার খাতায় চিত্র আঁকবে উত্তরের আগে। বিভিন্ন কোষীয় অঙ্গাণুর বর্ণনা, সংজ্ঞা, আবিষ্কারক, আয়তন—এ বিষয়গুলো উল্লেখ করলে ভালো নম্বর পাওয়া যায়।
বৈজ্ঞানিক নামের বানান এবং নামের নিচে দাগ দেওয়া—এ বিষয় দুটিতে সতর্ক থাকবে। পার্থক্য এবং শ্রেণীবিন্যাসের উত্তরে পূর্ণ নম্বর পাওয়া যায়। পার্থক্য লেখার সময় ছকসহ লেখাটাই ভালো।
প্রশ্নের উত্তর ভালো করে লেখা এবং সেই সঙ্গে ভালো করে চিত্রটিও আঁকা ভালো ফলের জন্য সমান গুরুত্বপূর্ণ। জীববিজ্ঞান ভালো করতে ভালো চিত্র আঁকার বিকল্প নেই। পরীক্ষার আগে ভালো করে রিভিশন দেবে, তবেই ভালো করতে পারবে।
সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা