জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পদার্থবিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। অধ্যায়-১৫ অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: অপটিক্যাল ফাইবার কী কী কাজে ব্যবহার করা হয়?উত্তর: কাজ: চিকিৎসকেরা মানবদেহের ভেতরের কোনো অংশ দেখার জন্য এরূপ আলোক নল ব্যবহার করেন। এ ছাড়া বর্তমানে টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায় অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। অধ্যায়-১৬জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: লেন্সের সংজ্ঞা দাও। উত্তর: দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। প্রশ্ন: ফোকাস তল কাকে বলে? উত্তর: কোনো লেন্সের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে সমতল কল্পনা করা যায় তাকে ফোকাস তল বলে। প্রশ্ন: লেন্সের ক্ষমতার সংজ্ঞা দাও। উত্তর: কোনো লেন্সের একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী গুচ্ছে বা অপসারী গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। প্রশ্ন: এক ডাই অপ্টার কাকে বলে? উত্তর: এক মিটার ফোকাস দূরত্বের কোনো লেন্সের ক্ষমতাকে এক ডাই অপ্টার বলে। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: প্রধান ফোকাস বলতে কী বোঝায়? উত্তর: যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তবে ওই রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে মিলিত হয় অথবা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওই নির্দিষ্ট বিন্দুকেই সেই লেন্সের প্রধান ফোকাস বলা হয়। প্রশ্ন: স্পর্শ না করে একটি লেন্স কী রূপ তা কীভাবে বোঝা যায়? উত্তর: লেন্স শনাক্তকরণের জন্য লেন্সের সামনে খুব কাছে একটি আঙুল রেখে লেন্সটির অপর দিক দিয়ে দেখলে যদি আঙুলটির বিম্ব বড় দেখায়, তবে বুঝতে হবে যে লেন্সটি উত্তল। কিন্তু আঙুলটির বিম্ব আকারে ছোট হলে বুঝতে হবে যে লেন্সটি অবতল। প্রশ্ন: লেন্সের ব্যবহার লেখো।উত্তর: উত্তল লেন্সের ব্যবহার: ১. আতশি কাচ হিসেবে ব্যবহূত হয়। ২. চশমা, ক্যামেরা, বিবর্ধক কাচ, অণুবীক্ষণ যন্ত্র ইত্যাদি আলোক যন্ত্রে ব্যবহার করা হয়। অবতল লেন্সের ব্যবহার: ১. প্রধানত চশমায় ব্যবহূত হয়। ২. গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহূত হয়। অধ্যায়-১৭জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: দূরদৃষ্টি বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি কী? উত্তর: চোখের যে ত্রুটির জন্য চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, তাকে দূরদৃষ্টি বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলে। প্রশ্ন: ক্ষীণ দৃষ্টি ত্রুটি কী? উত্তর: চোখের যে ত্রুটির জন্য চোখ দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না। কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় তাকে ক্ষীণ দৃষ্টি বলে।প্রশ্ন: অশ্রু কী? উত্তর: কর্নিয়া ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থান যে স্বচ্ছ লবণাক্ত জলীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে তাকে অ্যাকুয়াস হিউমার বলে। অশ্রু বলতে আমরা অ্যাকুয়াস হিউমারকেই বুঝি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল