উদ্দীপক পড়ে উত্তর করো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
প্রিয় পরীক্ষার্থী, হিসাববিজ্ঞান একটি প্রায়োগিক বিষয়। হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা হবে। তাই উদ্দীপকটি খুব মনোযোগ সহকারে পড়ে বুঝে নেবে। পর্যাপ্ত অনুশীলন করলে এই বিষয়ে ভালো নম্বর পাওয়া যাবে। হিসাববিজ্ঞানে সৃজনশীল প্রশ্নের জন্য ৬০ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৪০ নম্বর থাকবে।
হিসাববিজ্ঞানে সৃজনশীল প্রতিটি প্রশ্নের নম্বর ১০ করে থাকবে। ৯টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। ‘ক’ বিভাগ (আর্থিক বিবরণী) থেকে দুটি চূড়ান্ত হিসাব থাকবে এবং ‘খ’ বিভাগ (সিলেবাসের অন্যান্য অংশ) থেকে ৭টি প্রশ্ন থাকবে। ‘ক’ বিভাগ থেকে ২টি প্রশ্ন এবং ‘খ’ বিভাগ থেকে ৪টি প্রশ্নসহ মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৪০টি। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রশ্নটি খুব ভালো করে পড়বে। যে অঙ্কগুলো ভালো পারবে, সেগুলো আগে দেবে। প্রতিটি প্রশ্ন দুবার করে রিভিশন দেবে।