উদ্ভিদ সরাসরি বায়ু থেকে কার্বন ও অক্সিজেন সংগ্রহ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৯ প্রশ্ন: ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া কোথায় থাকে?উত্তর: দইয়ে।প্রশ্ন: ব্যাকটেরিয়ার দ্বিভাজন বা ফিশন পদ্ধতিতে কত সময় লাগে? উত্তর: ২০ মিনিট।প্রশ্ন: পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায় কোথা থেকে? উত্তর: ছত্রাক থেকে।প্রশ্ন: একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কেমন?উত্তর: সমান্তরাল।প্রশ্ন: দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কেমন?উত্তর: জালিকা।প্রশ্ন: জাইগোট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়?উত্তর: ভ্রূণে।প্রশ্ন: ব্রায়োফাইটা উদ্ভিদে মূলের পরিবর্তে কী জন্মায়?উত্তর: সূক্ষ্ম রাইজয়েড।প্রশ্ন: স্পোরোফাইটের ক্যাপসুলে কী থাকে?উত্তর: স্পোর বা রেণু।প্রশ্ন: কোন দলের উদ্ভিদগুলোর মূল, কাণ্ড ও পাতা হয় কিন্তু ফুল হয় না? উত্তর: টেরিডোফাইটা।প্রশ্ন: ফার্নের কাণ্ডটি কিসে রূপান্তরিত হয়? উত্তর: রাইজোম।প্রশ্ন: গ্রীষ্মকালে ফার্নের পাতার নিচের পিঠে যে বৃত্তাকার বস্তু দেখা যায় তাকে কী বলা হয়? উত্তর: সোরাস। অধ্যায়-১০ প্রশ্ন: পাতায় কিসের সমন্বয়ে শর্করা খাদ্য তৈরি হয়?উত্তর: সূর্যালোক ও ক্লোরোফিল।প্রশ্ন: উদ্ভিদের পুষ্টির মোট উপাদান কয়টি? উত্তর: ১৬টি।প্রশ্ন: কিসের অভাবে উদ্ভিদের ক্লোরোফিল উপাদান, কোষ বিভাজন ও কোষের বৃদ্ধি ব্যাহত হয়? উত্তর: নাইট্রোজেন।প্রশ্ন: কিসের অভাবে উদ্ভিদের পাতা ও ফলে বাদামি দাগ পড়ে?উত্তর: ফসফরাস।প্রশ্ন: উদ্ভিদ সরাসরি বায়ু থেকে কোন উপাদানগুলো সংগ্রহ করে?উত্তর: কার্বন ও অক্সিজেন। প্রশ্ন: কিসের অভাবে ফুল ও ফল বিলম্বে ধরে এবং পাতার শীর্ষ ও কিনারায় দাগ পড়ে? উত্তর: পটাশিয়াম। প্রশ্ন: কিসের অভাবে ক্লোরোফিল নষ্ট হয়ে পাতায় নকশার সৃষ্টি হয়? উত্তর: লৌহ। প্রশ্ন: পাতার নিম্ন বহিঃত্বকে যে অসংখ্য ছোট ছোট ছিদ্র পথ আছে তাদের কী বলা হয়? উত্তর: পত্ররন্ধ্র। প্রশ্ন: পত্ররন্ধ্রের মাধ্যমে কত ভাগ প্রস্বেদন ঘটে? উত্তর: ৮০-৯০ ভাগ।প্রশ্ন: পাতার ঊর্ধ্ব ও বহিঃত্বকের মাধ্যমে যে প্রস্বেদন হয় তাকে কী বলা হয়? উত্তর: কিউটিকুলার প্রস্বেদন। প্রশ্ন: উদ্ভিদের কাণ্ডের লেন্টিসেলের মাধ্যমে যে প্রস্বেদন হয় তাকে কী বলা হয়? উত্তর: লেন্টিকুলার প্রস্বেদন। প্রশ্ন: সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কোন প্রক্রিয়া? উত্তর: শরীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রশ্ন: শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলা হয় কাকে? উত্তর: পাতাকে। প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে কী উৎপন্ন হয়? উত্তর: অক্সিজেন। প্রশ্ন: গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? উত্তর: কোষের সাইটোপ্লাজমে। প্রশ্ন: ক্রেবস চক্র কোথায় ঘটে? উত্তর: কোষের মাইটোকন্ড্রিয়ায়। প্রশ্ন: মূলের কোন অঞ্চলে বৃদ্ধি সবচেয়ে বেশি হয়? উত্তর: ভাজক অঞ্চলে। প্রশ্ন: ছোট দিনের উদ্ভিদের নাম কী?উত্তর: আমন ধান, সরিষা, ডালিয়া। প্রশ্ন: বড় দিনের উদ্ভিদের নাম কী? উত্তর: পাট গাছ। প্রশ্ন: দিন নিরপেক্ষ উদ্ভিদ কী? উত্তর: তুলা, কুমড়া, মরিচ, পেঁপে। প্রশ্ন: স্পোরের মাধ্যমে বংশ বৃদ্ধি হয় কার? উত্তর: ছত্রাক, শৈবাল, মস, ফার্ন। প্রশ্ন: গোল আলুর প্রজনন কার মাধ্যমে ঘটে? উত্তর: কন্দ। প্রশ্ন: পেঁয়াজের কাণ্ড কোন প্রকৃতির? উত্তর: কন্দাল কাণ্ড। প্রশ্ন: পাতার মাধ্যমে প্রজনন ঘটে কোন উদ্ভিদের?উত্তর: পাথরকুচি। প্রশ্ন: বায়ুপরাগী ফুল কোনগুলো? উত্তর: ধান, ঘাস, গম। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল