উদ্ভিদ সালোকসংশ্লেষণপদ্ধতিতে সূর্যের আলোর সাহায্যেখাদ্যতৈরি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১০জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: প্রস্বেদন কাকে বলে?উত্তর: স্থলজ উদ্ভিদের মাটির ওপরের অংশগুলো থেকে শারীরবৃত্তীয় প্রয়োজনে জীবিত কোষের নিয়ন্ত্রণে দেহের বিভিন্ন ছিদ্রপথে বাষ্পাকারে অপ্রয়োজনীয় পানি নিষ্কাশন প্রক্রিয়াকে প্রস্বেদন বলে।প্রশ্ন: ত্বকীয় প্রস্বেদন কাকে বলে?উত্তর: পাতার ঊর্ধ্ব বহিঃত্বকের ওপরে বিদ্যমান কিউটিকলের মাধ্যমে জলীয়বাষ্প নিষ্কাশিত হওয়াকে ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন বলে।প্রশ্ন: রস আরোহণ কাকে বলে?উত্তর: মূল থেকে ওপরের দিকে কাণ্ড, পাতা ও অন্যান্য অংশে পানির আরোহণ প্রক্রিয়াকে বলা হয় রস আরোহণ।প্রশ্ন: সালোকসংশ্লেষণ কাকে বলে?উত্তর: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে আলোকশক্তি ব্যবহার করে শর্করা জাতীয়খাদ্যতৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে।প্রশ্ন: শ্বসন কাকে বলে?উত্তর: যে প্রক্রিয়ায় সজীব কোষে জৈব খাদ্য অক্সিজেনের মাধ্যমে ভেঙে শক্তি নির্গত হয় এবং উপজাত হিসেবে কার্বন ডাই-অক্সাইড ও পানি তৈরি হয় তাকে শ্বসন বলে।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ক্রেবস চক্র কাকে বলে?উত্তর: শ্বসনের যে ধাপে অ্যাসিটাইল কো-এ অক্সাল এসিডের সঙ্গে বিক্রিয়া করে সাইট্রিক এসিড তৈরি করে এবং পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে অক্সালো অ্যাসিটিক এসিড পুনরায় তৈরি হয়ে চক্রকে গতিশীল রাখে তাকে ক্রেবস চক্র বলে।প্রশ্ন: জৈব সারের প্রয়োগ কেন গুরুত্বপূর্ণ?উত্তর: উদ্ভিদ তার প্রয়োজনের জন্য বিভিন্ন উপাদান মাটি থেকে গ্রহণ করে। এতে মাটির উর্বরতা হ্রাস পায়। যেহেতু জৈব সারে প্রচুর পরিমাণে পুষ্টির উপাদান বিদ্যমান থাকে তাই মাটিতে পুষ্টি উপাদানের ঘাটতি পূরণে তথা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য জৈব সার প্রয়োগ গুরুত্বপূর্ণ।প্রশ্ন: প্রস্বেদনের সঙ্গে সালোকসংশ্লেষণের সম্পর্ক কী? উত্তর: প্রস্বেদনের সঙ্গে সালোকসংশ্লেষণের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কারণ সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ পানি ও কার্বন ডাই-অক্সাইড প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ গ্রহণ করে থাকে। অধ্যায়-১১ জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: দ্বিপদ নামকরণ কাকে বলে?উত্তর: কোনো জীবের বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে প্রথমে গণনাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে দুটি ল্যাটিন বা রূপান্তরিত ল্যাটিন শব্দের সমন্বয়ে নামকরণ করার পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে।প্রশ্ন: সিলেন্টেরন কী?উত্তর: Cnidaria পর্বের প্রাণীদের দেহের ভেতরে একটি ফাঁপা গহ্বর দেখা যায়। এ গহ্বরকে সিলেন্টেরন বলে। প্রশ্ন: চ্যাপ্টা কৃমি কিসের সাহায্যে রেচনকাজ সম্পাদন করে?উত্তর: চ্যাপ্টা কৃমি শিখা কোষের সাহায্যে রেচন কাজ সম্পাদন করে।প্রশ্ন: মেরুদণ্ডী প্রাণী কাদের বলা হয়?উত্তর: যেসব প্রাণীতে মেরুদণ্ড থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে।প্রশ্ন: উভচর প্রাণী কী?উত্তর: যেসব প্রাণীর জীবনচক্রের দুটি পর্যায় ভিন্ন দুটি পরিবেশে বসবাসের জন্য অভিযোজিত তাদের উভচর প্রাণী বলে।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: প্রোটোজোয়া কেন গুরুত্বপূর্ণ পর্ব?উত্তর: প্রোটোজোয়া পর্ব আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। কারণ প্রোটোজোয়া পর্বের প্রাণী আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে। যেমন—অ্যান্টামিবা আমাশয় রোগ সৃষ্টি করে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল