উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে স্নাতক কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। চার বছর মেয়াদি এ কোর্সে শিক্ষার্থীদের ৪০টি কোর্স বা ১২০ ক্রেডিট সম্পন্ন করতে হবে। এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে হবে ২২ ডিসেম্বরের মধ্যে।ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী আঞ্চলিক কেন্দ্রগুলোতে ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ভর্তির জন্য আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bou.edu.bd) থেকে সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আঞ্চলিক কেন্দ্রে ৩০০ টাকা ব্যাংক রসিদসহ জমা দিতে হবে।এই কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর সকাল ১০টায়। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। পরীক্ষা ন্যূনতম পাস নম্বর ৪০ এবং বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) চারটি বিষয়ের প্রতিটিতে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ১৫ ফেব্রুয়ারি ২০১২-এর মধ্যে। শিক্ষার্থীদের কোর্সপ্রতি ফি এক হাজার টাকা এবং প্রতি সেমিস্টার রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা। এই কোর্সে ভর্তি সম্পর্কে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bou.edu.bd) থেকে জানা যাবে।