উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১২ সালের এসএসসি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। পাসের হার ৭২ দশমিক ৯৭ শতাংশ।
আজ শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ফল প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চূড়ান্ত পরীক্ষায় মোট ৬১ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৪৪ হাজার ৭৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।
শিক্ষামন্ত্রী জানান, বেলা দুইটা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.bou.edu.bd ) ও ( www.exam.bou.edu.bd) ফল পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ মাননান ও সহ-উপাচার্য খন্দকার মোকাদ্দেম হোসেন উপস্থিত ছিলেন।