উপ-ভাড়াটিয়ার কাছ থেকে প্রাপ্ত ভাড়া লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট পাশে দেখানো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১০প্রশ্ন: বহির্মুখী ফেরত কাকে বলে?উত্তর: ক্রয় ফেরত।প্রশ্ন: সমাপনী মজুদ মাল কোথায় দেখানো হয়?উত্তর: ক্রয়-বিক্রয় হিসাবের ক্রেডিট পাশে।প্রশ্ন: পণ্য বিক্রয় করে যে উদ্ধৃত্ত পাওয়া যায় তাকে কী বলে?উত্তর: মোট লাভ।প্রশ্ন: অনুৎপাদনশীল মজুরি কোথায় দেখানো হয়?উত্তর: লাভ-ক্ষতি হিসাবে ডেবিট পাশে।প্রশ্ন: পরোক্ষ ব্যয় কোথায় দেখানো হয়?উত্তর: ক্রয়-বিক্রয় হিসাবে।প্রশ্ন: পরোক্ষ ব্যয় কিরূপ?উত্তর: ক্রয় বা উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত নয়।প্রশ্ন: ব্যবসা পরিচালনা-সংক্রান্ত খরচাবলি কোথায় দেখানো হয়? উত্তর: লাভ-ক্ষতি হিসাবে।প্রশ্ন: ক্রয়-বিক্রয় হিসাবের ডেবিট উদ্বৃত্ত কোথায় বসে?উত্তর: লাভ-ক্ষতি হিসাবের ডেবিট পাশে।প্রশ্ন: কর্মচারীদের বেতন কোথায় দেখানো হয়?উত্তর: লাভ-ক্ষতি হিসাবের ডেবিট পাশে।প্রশ্ন: যেসব হিসাব ও বিবরণীর মাধ্যমে কোনো নির্দিষ্ট সময়ে কারবারের লাভ-ক্ষতি এবং নির্দিষ্ট দিনে কারবারের আর্থিক অবস্থা জানা যায়, ওইসব হিসাব ও বিবরণীকে একত্রে কী বলা হয়? উত্তর: চূড়ান্ত হিসাব।প্রশ্ন: মোট লাভ কোথায় স্থানান্তর করা হয়?উত্তর: লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট পাশে।প্রশ্ন: নিট লাভ কোথায় স্থানান্তর করা হয়?উত্তর: মূলধনের সঙ্গে যোগ করা হয়।প্রশ্ন: উপ-ভাড়াটিয়ার কাছ থেকে প্রাপ্ত ভাড়া কোথায় দেখানো হয়? উত্তর: লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট পাশে।প্রশ্ন: কারবারের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য কী প্রস্তুত করা হয়? উত্তর: লাভ-ক্ষতি হিসাব।প্রশ্ন: কারবারের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য কী প্রস্তুত করা হয়? উত্তর: উদ্বৃত্তপত্র।প্রশ্ন: রেওয়ামিলের নামিক হিসাবের ডেবিট জের বা উদ্বৃত্তসমূহ কোথায় বসে? উত্তর: ক্রয়-বিক্রয় হিসাব এবং লাভ-ক্ষতি হিসাবের ডেবিট দিকে বসে।প্রশ্ন: রেওয়ামিলে প্রদত্ত নামিক হিসাবের ক্রেডিট উদ্বৃত্তসমূহ কোথায় বসে? উত্তর: ক্রয়-বিক্রয় হিসাব এবং লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট দিকে বসে।প্রশ্ন: বিলম্বিত খরচ কোথায় দেখানো হয়?উত্তর: উদ্বৃত্তপত্রের সম্পত্তির দিকে।প্রশ্ন: অব্যবহূত মনোহারী দ্রব্য কোথায় দেখাতে হয়?উত্তর: উদ্বৃত্তপত্রের সম্পত্তি ও দায়ের দিকে।প্রশ্ন: মালিক কর্তৃক পণ্য উত্তোলন কীভাবে দেখাতে হয়?উত্তর: ক্রয় থেকে বাদ দিয়ে।প্রশ্ন: মালিক কর্তৃক নগদ অর্থ উত্তোলন কীভাবে দেখাতে হয়?উত্তর: উদ্বৃত্তপত্রের দায় পাশে মূলধন থেকে বাদ এবং সম্পত্তি পাশে নগদ তহবিল থেকে বাদ দিয়ে।অধ্যায়-১১প্রশ্ন: পণ্যের ক্রয় মূল্য বলতে কী বুঝায়?উত্তর: পণ্যের প্রকৃত দাম ও ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ।প্রশ্ন: যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত তাকে কী বলে? উত্তর: প্রত্যক্ষ খরচ।প্রশ্ন: পণ্যের ক্রয় মূল্যের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ খরচসমূহ যোগ করলে কী পাওয়া যায়? উত্তর: মোট ক্রয় মূল্য।প্রশ্ন: মোট ক্রয় মূল্যের সঙ্গে মুনাফা যোগ করলে কী পাওয়া যায়? উত্তর: মোট বিক্রয় মূল্য।প্রশ্ন: উৎপাদনের মোট ব্যয়ের একেকটি ভাগকে কী বলা হয়?উত্তর: উৎপাদন ব্যয়ের উপাদান।প্রশ্ন: প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও প্রত্যক্ষ খরচ যোগ করলে কী পাওয়া যায়?উত্তর: কারখানার মুখ্য ব্যয়।প্রশ্ন: পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি ও পরোক্ষ খরচসমূহ যোগ করলে কী পাওয়া যায়?উত্তর: কারখানা উপরি ব্যয়।প্রশ্ন: মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানার উপরি ব্যয় যোগ করলে কী পাওয়া যায়? উত্তর: কারখানা উৎপাদন ব্যয়।প্রশ্ন: কোনটি পরোক্ষ খরচ বা উপরি ব্যয়ের অন্তর্ভুক্ত নয়?উত্তর: কারখানার মেশিন চালকের মজুরি।প্রশ্ন: কোনটি পরোক্ষ মজুরির অন্তর্ভুক্ত নয়?উত্তর: মেশিন চালকের মজুরি।প্রশ্ন: কোনটি বিক্রয় উপরি ব্যয়ের অন্তর্ভুক্ত?উত্তর: অনাদায়ী পাওনা।প্রশ্ন: কোনটি বিক্রয় উপরি ব্যয়ের অন্তর্ভুক্ত নয়?উত্তর: অফিস আসবাবপত্রের অবচয়।প্রশ্ন: কোনটি মুখ্য ব্যয়ের উদাহরণ?উত্তর: প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ মজুরি+প্রত্যক্ষ খরচ।অধ্যায়-১২প্রশ্ন: পারিবারিক হিসাব ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কী?উত্তর: আয় বুঝে ব্যয় করা।প্রশ্ন: পারিবারিক আয় আসে কোথা থেকে?উত্তর: পরিবারের আয়ের বিভিন্ন উৎস থেকে।প্রশ্ন: সরকার, আত্মীয়স্বজন, শিষ্য বা মুরিদদের কাছ থেকে প্রাপ্ত সাহায্য বা দান কী ধরনের আয়?উত্তর: পারিবারিক আয়।প্রশ্ন: নগদ বিবরণী থেকে কী জানা যায়?উত্তর: মূলত খরচের পর উদ্বৃত্ত টাকার পরিমাণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল