বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা অধ্যায়-১প্রশ্ন: ‘সামাজিক পরিবর্তন হলো সমাজকাঠামো ও কার্যাবলির পরিবর্তন।’ সংজ্ঞাটি দিয়েছেন কে?উত্তর: কিংসলে ডেভিস।প্রশ্ন: দারিদ্র্য দূরীকরণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?উত্তর: শিক্ষা।প্রশ্ন: শিল্পায়নের প্রভাবে গ্রামের কোন ধরনের পরিবার ক্রমশ ভেঙে যাচ্ছে?উত্তর: যৌথ পরিবার।প্রশ্ন: বাংলাদেশের কোন সমাজে সামাজিক পরিবর্তনের গতি খুবই মন্থর?উত্তর: গ্রামীণ সমাজে।প্রশ্ন: কোন কর্মসূচি প্রবর্তনের ফলে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পাচ্ছে?উত্তর: খাদ্যের বিনিময়ে শিক্ষা।প্রশ্ন: উপজেলা প্রশাসন কাঠামো গঠন হয় কত সালে?উত্তর: ১৯৮২ সালে।প্রশ্ন: বাংলাদেশে এক নম্বর সমস্যা কী?উত্তর: জনসংখ্যা সমস্যা।প্রশ্ন: বাংলাদেশে বাল্যবিবাহের প্রচলন কোথায় বেশি?উত্তর: নদীতীরবর্তী অঞ্চলে। প্রশ্ন: বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে লোক বাস করে কত জন?উত্তর: ৭৮৬ জন (২০০১ সাল আদম শুমারি)।প্রশ্ন: বাংলাদেশে নিরক্ষরতার হার কত?উত্তর: ৩৮%।প্রশ্ন: যৌতুক প্রথার উত্পত্তি কোথা থেকে?উত্তর: হিন্দুসমাজ থেকে।প্রশ্ন: মানুষের আকাঙ্ক্ষিত মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ পরিবর্তনকে কী বলা হয়?উত্তর: সামাজিক প্রগতি।প্রশ্ন: অপরাধ প্রতিরোধের অন্যতম প্রধান উপায় কী?উত্তর: জনসংখ্যা নিয়ন্ত্রণ।প্রশ্ন: রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি এ দেশে কী কী সৃষ্টির অন্যতম কারণ?উত্তর: নৈরাজ্য ও বিশৃঙ্খলা।প্রশ্ন: সাধারণত সামাজিক বিশৃঙ্খলা যখন চরমে পৌঁছে তখন সমাজে দেখা দেয়? উত্তর: নৈরাজ্য।প্রশ্ন: ‘সংস্কৃতির বিভিন্ন অংশের পরিবর্তনের অসমগতির ফলে সামাজিক অসঙ্গতি দেখা দেয়’— সংজ্ঞাটি কার মতে? উত্তর: অগবার্ন।প্রশ্ন: রাজনৈতিক স্বার্থে ক্ষমতার অপব্যবহারের কারণে বাংলাদেশে ক্রমবর্ধমান হারে কী বৃদ্ধি পাচ্ছে? উত্তর: অপরাধ।প্রশ্ন: বাংলাদেশের জুন ও ডিসেম্বর মাসে ডাকাতি বৃদ্ধি পায়— কথাটি কোন অপরাধ-বিজ্ঞানী বলেছেন? উত্তর: আবুল হাসনাত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল