জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইতিহাস থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।খ- বিভাগ: অধ্যায়-১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: বাংলাদেশের অবস্থান এশিয়ার কোন দিকে?উত্তর: দক্ষিণে।প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণ-পূর্বে কোন দেশ অবস্থিত? উত্তর: মিয়ানমার।প্রশ্ন: বাংলার পশ্চিমাংশ কোন দেশের সঙ্গে যুক্ত হয়েছিল? উত্তর: ভারতের সঙ্গে।প্রশ্ন: কত সালে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়? উত্তর: ১৯৭১ সালে।প্রশ্ন: হিমালয় পর্বত বাংলাদেশের কোন দিকে অবস্থিত? উত্তর: বাংলাদেশের উত্তরে।প্রশ্ন: তিস্তা নদীর পশ্চিম ধারায় সৃষ্ট নদীর নাম কী?উত্তর: পুনর্ভবা নদী।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বাংলার মানুষ কেন যুগ যুগ ধরে সংগ্রাম করেছে?উত্তর: বাংলার মানুষ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছে। বাংলার মানুষ তাদের মৌলিক অধিকার পূরণ, ভাষা অক্ষুণ্ন রাখা এবং দেশকে স্বাধীন করার লক্ষ্যে যুগে যুগে সংগ্রাম করেছে।প্রশ্ন: সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি বাংলায় নৌবহর গড়ে তোলেন কেন?উত্তর: সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি নতুন অঞ্চল বিজয় আর দেশ রক্ষার জন্য তিনি বাংলায় নৌবহর গড়ে তোলেন।প্রশ্ন: নদীর গতি পরিবর্তন মানুষের জীবনধারা ও অর্থনীতির ওপর কীভাবে প্রভাব ফেলেছে?উত্তর: নদীর গতি পরিবর্তন মানুষের জীবনধারা ও অর্থনীতির ওপর দারুণ প্রভাব ফেলেছে। নদীর তীরে গড়ে ওঠা পুরোনো বন্দর নদীর গতি পরিবর্তনের সঙ্গে ধ্বংস হয় আবার নতুন গতিপথের পাশে বসতি গড়ে ওঠে।অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: প্রাচীনকালে বাংলার ছোট ছোট অঞ্চলগুলোকে কী বলা হতো?উত্তর: আঞ্চলিক রাষ্ট্র বা প্রাচীন জনপদপ্রশ্ন: পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?উত্তর: গোপাল।প্রশ্ন: বাংলায় মুঘল শাসনের কয়টি ধাপ ছিল?উত্তর: দুটি ধাপ ছিল।প্রশ্ন: কত সালে বাংলায় মহাবিদ্রোহ ঘটে? উত্তর: ১৮৫৭ সালে।প্রশ্ন: গৌড়রাজ কাকে বলা হতো?উত্তর: শশাঙ্ককে।প্রশ্ন: শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?উত্তর: কর্ণসুবর্ণে।প্রশ্ন: বাংলায় প্রথম নৌবাহিনী কে গড়ে তোলেন? উত্তর: ইওয়াজ খলজি।প্রশ্ন: প্রথম তুর্কি শাসনকর্তা কে ছিলেন?উত্তর: নাসিরউদ্দিন মাহমুদ।প্রশ্ন: সুবাদারি শাসন প্রতিষ্ঠিত হয় কত সালে?উত্তর: ১৬১০ সালে।প্রশ্ন: কোন সালে পলাশীর যুদ্ধ হয়েছিল? উত্তর: ১৭৫৭ সালে।প্রশ্ন: দ্বৈত শাসনব্যবস্থা কে প্রতিষ্ঠিত করেন?উত্তর: রবার্ট ক্লাইভ।প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?উত্তর: লর্ড কর্নওয়ালিশ।প্রশ্ন: উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কত সালে সংঘটিত হয়? উত্তর: ১৮৫৭ সালে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল