শব্দের অর্থ লিখ অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শব্দার্থ আলোচনা করব। শব্দ অর্থ জলপরী পানিতে বসবাসকারী পাখাযুক্ত কাল্পনিক সুন্দরী নারী। সানন্দে পরম আনন্দে, আনন্দের সঙ্গে। সংগতি সংস্থান, উপায়।সাধক সাধনা করেন যিনি। কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য যিনি একান্তভাবে চেষ্টা করেন। মুক্তিকামী মুক্তি কামনাকারী; ত্রাণকারী। জড়ো একত্র। লেশ অতি সামান্য পরিমাণ; কণা; বিন্দু। ব্রত তপস্যা, সাধনা। হিত উপকার। দাহে তাপে। তনু দেহ। নমি নমস্কার করি; সম্মান জানাই (সাধারণত কবিতায় ব্যবহূত হয়)। জেদি একগুঁয়ে কোনো কাজ করতে যে নাছোড়বান্দা। পরাধীন পরের অধীন, স্বাধীন নয়। দাপটে প্রবল প্রতাপের সঙ্গে। মুক্তি স্বাধীনতা। প্রিয়পাত্র স্নেহের অধিকারী। ডনকুস্তি বুক ডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা। সংকেত ইঙ্গিত, ইশারা। দৃষ্টিগ্রাহ্য চোখে দেখতে পাওয়া যায় এমন। ঢোল-শহরর্যা ঢোল-সহযোগে ঘোষণা। সম্ভার সংগ্রহ, আয়োজন। রেওয়াজ রীতি। তথ্য জ্ঞাত হওয়ার মতো সঠিক বিষয়। উপাত্ত গবেষণা কাজের জন্য প্রয়োজনীয় তথ্য। আহরণ সংগ্রহ করা। অসি চালনা তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা। সাড়া দিল সম্মতি দিল। দুর্ভেদ্য যা কষ্টে ভেদ করা যায়। দুর্গ প্রাচীর বা দেওয়ালঘেরা সেনানিবাস। বাঁশের কেল্লা বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ। শায়েস্তা শাস্তি, জব্দ। অমিত তেজ অসীম সাহস আর অদম্য শক্তি। মুক্তিকামী স্বাধীনতাকামী। সশস্ত্র অস্ত্রসহ। টেলিফোন দূরালাপনী। টেলিগ্রাফ তারের মাধ্যমে খবর পাঠানোর ব্যবস্থা। টেলিগ্রাম তারবার্তা। টেলিগ্রাফের সাহায্যে পাঠানো খবর। রেফারি যিনি খেলা পরিচালনা করেন। হুইসেল বাঁশির সংকেত। আম্পায়ার ক্রিকেট, টেনিস খেলার বিচারক। ব্যাটসম্যান ব্যাটধারী। টাওয়ার গম্বুজ। ই-মেইল ইলেকট্রনিক মেইল, কম্পিউটারের মাধ্যমে দেশে-বিদেশে বার্তা, চিঠিপত্র, ছবি, তথ্য ইত্যাদি আদান-প্রদানের ব্যবস্থা। ফ্যাক্স বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে দূর-দূরান্তে চিঠিপত্রের অনুলিপি পাঠানোর উপায়। কোড সংকেত ব্যবস্থা।সেলুলার কোষযুক্ত বা কোষীয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল