উৎপাদনমূলক ব্যবসায় কার্যকলাপকে শিল্প বলা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ব্যবসায় উদ্যোগ পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো। অধ্যায়-৫ প্রশ্ন: অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কী?উত্তর: চুক্তি।প্রশ্ন: স্বল্পমেয়াদি মূলধন বলতে কী বোঝায়?উত্তর: এক বছরের কম মেয়াদি।প্রশ্ন: কুটির শিল্পের ব্যয় কত টাকার মধ্যে সীমাবদ্ধ? উত্তর: পাঁচ লাখ।প্রশ্ন: মাইক্রো শব্দের অর্থ কী?উত্তর: অতি ক্ষুদ্র।প্রশ্ন: ক্ষুদ্র শিল্পক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ সীমাবদ্ধ থাকে? উত্তর: তিন কোটি টাকা। প্রশ্ন: যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের আকার খুবই ক্ষুদ্র এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ খুবই কম সেগুলোকে কী বলা হয়?উত্তর: মাইক্রো এন্টারপ্রাইজ।প্রশ্ন: বাংলাদেশে অংশীদারি কারবার কত সালের আইন অনুযায়ী পরিচালিত?উত্তর: ১৯৩২ সালের।প্রশ্ন: কতিপয় ব্যক্তি যৌথভাবে মূলধন সরবরাহ করে যে ব্যবসা গঠন করে তাকে কী বলা হয়?উত্তর: যৌথ মূলধনী কোম্পানি।প্রশ্ন: কত সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কারবার গঠিত ও পরিচালিত?উত্তর: ১৯৯৪ সালের।প্রশ্ন: ঋণের ওপর যে সুদ দিতে হয় তাকে কী বলে? উত্তর: ঋণ মূলধন ব্যয়।প্রশ্ন: প্রাইভেট লিমিটেড কোম্পানি কী ধরনের ব্যবসা? উত্তর: যৌথ মূলধনী ব্যবসা।প্রশ্ন: প্রাইভেট লিমিটেড যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে কত সদস্য সংখ্যা প্রয়োজন হয়?উত্তর: কমপক্ষে দুইজন ও সর্বোচ্চ ৫০ জন।প্রশ্ন: অংশীদারি ব্যবসা সৃষ্টি হয় কিসের মাধ্যমে?উত্তর: চুক্তির মাধ্যমে।প্রশ্ন: কোন ব্যবসায় গঠন করা সবচেয়ে সহজ?উত্তর: এক মালিকানা ব্যবসায়।প্রশ্ন: মূলধনের যে অংশ কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ে ব্যয় করা হয় তাকে কী বলা হয়?উত্তর: স্থায়ী মূলধন।প্রশ্ন: পাবলিক লিমিটেড কোম্পানির মূলধনের একেকটি ভাগকে কী বলে?উত্তর: শেয়ার। প্রশ্ন: সর্বমোট যে পরিমাণ অর্থ নিয়ে ব্যবসা শুরু করা হয় তাকে কী বলে? উত্তর: মূলধন।প্রশ্ন: চলতি পুঁজির উৎসগুলো কী?উত্তর: বিল বাট্টাকরণ।প্রশ্ন: উৎপাদনমূলক ব্যবসায় কার্যকলাপকে কী বলা হয়? উত্তর: শিল্প।প্রশ্ন: মাইক্রো এন্টারপ্রাইজ কী?উত্তর: মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র এবং ‘এন্টারপ্রাইজ’ শব্দের অর্থ প্রতিষ্ঠান। যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান আকারে খুবই ক্ষুদ্র এবং বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ খুবই কম সেসব প্রতিষ্ঠান ‘মাইক্রো এন্টারপ্রাইজ’ নামে পরিচিত। প্রশ্ন: মূলধন কী?উত্তর: উৎপন্ন দ্রব্যের যে অংশ অধিকতর উৎপাদনের জন্য পুনরায় ব্যবহূত হয় তাকে মূলধন বলা হয়।প্রশ্ন: ব্যবসায় অর্থসংস্থান কী?উত্তর: ব্যবসায় অর্থ সংস্থান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মূলধন, ঋণ, নগদ তহবিল ইত্যাদির উৎস চিহ্নিত করা যায়, ওই উৎস থেকে সংগৃহীত অর্থ নিয়ন্ত্রণ করা যায় এবং সর্বোপরি সুষ্ঠু বিনিয়োগের মাধ্যমে যথার্থ বৃদ্ধি করা যায়। অধ্যায়-৬জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: কারখানার যেকোনো কাজের মজুরিতে কিংবা বিনা মজুরিতে নিয়োজিত ব্যক্তিকে কী বলা হয়?উত্তর: শ্রমিক।প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে কত সালের শ্রম আইন বলবৎ আছে? উত্তর: ২০০৬ সালের।প্রশ্ন: ব্যাংক কী? উত্তর: যে সকল প্রতিষ্ঠান অর্থ ও ঋণ নিয়ে ব্যবসা করে তাদেরকে ব্যাংক বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল