শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, NCTB প্রণীত ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের ধরন ও মানববণ্টন নিয়ে আলোচনা করা হলো।PART-A: Grammar (Marks-40): পরীক্ষায় গ্রামারের ১০টি আইটেম থেকে যেকোনো আটটি প্রশ্ন দেওয়া থাকবে। আটটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। 1. Using right form of verbs: NCTB প্রদত্ত Sample Question অনুসারে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় প্রশ্নপত্রের 1 নম্বর প্রশ্নে শূন্যস্থানসহ একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ দেওয়া থাকবে। এটি Cluse-সহ অথবা Cluse ছাড়া দেওয়া হতে পারে। পরীক্ষার্থীদের সঠিক Tense-এর যথাযথ Verb ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে।2. Using appropriate Preposition: পরীক্ষায় প্রশ্নপত্রের এ অংশে একটি short letter অথবা একটি Passage দেওয়া থাকবে। পরীক্ষার্থীদের এসব শূন্যস্থানে উপযুক্ত Preposition ব্যবহার করতে হবে। প্রশ্নটি without clues অথবা with clues আকারে থাকতে পারে। Without clues-এর ক্ষেত্রে প্রতিটি শূন্যস্থানে Appropriate Preposition বসাতে হবে।3. Using articles: পরীক্ষায় প্রশ্নপত্রের এ অংশে ১০টি শূন্যস্থানসংবলিত একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। তোমাদের a, an বা the ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কিছু শূন্যস্থান এমন থাকবে, যাতে কোনো Article ব্যবহূত হবে না, সেখানে ক্রস (×) চিহ্ন বসাতে হবে।4. Using linking words: এ অংশে পাঁচটি with clues বা without clues শূন্যস্থানসংবলিত একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ দেওয়া থাকবে। With clues-এর ক্ষেত্রে তোমাদের প্রদত্ত তালিকা থেকে উপযুক্ত Linking word বাছাই করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে।5. Using Phrases & Idioms: এ ক্ষেত্রে প্রদত্ত তালিকা থেকে পাঁচটি Idioms বা বাগ্ধারা ব্যবহার করে পাঁচটি অর্থপূর্ণ বাক্য করতে হবে।6. Changing the form of speech: এ অংশে পাঁচটি Direct Speech বা প্রত্যক্ষ উক্তিসহ একটি বর্ণনা অনুচ্ছেদ আকারে দেওয়া থাকবে। এগুলো Indirect Speech বা পরোক্ষ উক্তিতে রূপান্তর করতে হবে।7. Transformation of sentences: এ অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদের Underline-কৃত পাঁচটি বাক্য নির্দেশনা অনুযায়ী রূপান্তর করতে হবে।8. Making tag questions: এ অংশের সব sentences নির্দিষ্ট বিষয় সম্পর্কিত Dialogue আকারে অথবা Isolated কিংবা Detached Sentence বা ভিন্ন ভিন্নভাবে খণ্ডবাক্য আকারে দেওয়া হতে পারে। প্রতিটি বাক্যে যথোপযুক্ত Tag question সংযোজন করে পুনরায় লিখে উত্তর করতে হবে।9. Completing sentences parts: এ অংশে পাঁচটি অসম্পূর্ণ sentences-এর প্রথমাংশ বা দ্বিতীয়াংশ দেওয়া থাকবে। এগুলো প্রয়োজনীয় Clause বা খণ্ডবাক্য বসিয়ে বোধগম্য, অর্থবোধক, পরিপূর্ণ বাক্যে পরিণত করতে হবে।10. Cloze passage: পরীক্ষায় এ অংশে একটি ‘Cloze passage’ Clues-সহ বা Clues ছাড়া ১০টি শূন্যস্থানসংবলিত একটি speech দেওয়া থাকবে। তোমাদের উপযুক্ত Parts of speech যথাযথ Form-এ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে।PART-B: Composition (Marks-60)11. Writing reports/paragraph: পরীক্ষায় report writing বা paragraph writing-এর যেকোনো একটির ওপর প্রশ্ন থাকবে। বিকল্প কোনো প্রশ্ন থাকবে না।12. Short composition: ছাত্রছাত্রীদের নিজের সম্পর্কে অথবা কোনো বিষয়, কোনো বস্তু, কোনো স্থান বা ঘটনা সম্পর্কে একটি short composition লিখতে হবে। 13. Writing formal/informal letter : পরীক্ষায় formal letter/informal letter-এর যেকোনো একটি লিখতে বলা হবে। কোনো প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে না।14. Writing dialogue/summary : এ ক্ষেত্রে প্রদত্ত situation-এর ওপর একটি dialogue লিখতে বলা হবে। dialogue writing-এর বিকল্প প্রশ্ন হিসেবে সামারি রাইটিংও হতে পারে।15. Completing a story/an imaginary situation : এ ক্ষেত্রে কোনো story বা কাল্পনিক কাহিনির কয়েক লাইন প্রথমে দেওয়া থাকবে। নিজ কল্পনাশক্তি দিয়ে এটিকে সম্পন্ন করতে হবে।