এ কে ফজলুল হক ১৯২৪ সালে বাংলার শিক্ষামন্ত্রী নিযুক্ত হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইতিহাস থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।খ- বিভাগ: অধ্যায়-৬জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯০৬ সালে।প্রশ্ন: মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোথায়?উত্তর: ঢাকায়।প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?উত্তর: লর্ড কর্নওয়ালিস।প্রশ্ন: এ কে ফজলুল হক বাংলার শিক্ষামন্ত্রী নিযুক্ত হন কত সালে? উত্তর: ১৯২৪ সালে।প্রশ্ন: বঙ্গীয় চাষি খাতক আইন প্রবর্তন করেন কে? উত্তর: এ কে ফজলুল হক। প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? উত্তর: ১৯৩৯ সালে।প্রশ্ন: লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? উত্তর: ১৯৪০ সালে।প্রশ্ন: ভারত ও পাকিস্তানের জন্ম হয় কত সালে? উত্তর: ১৯৪৭ সালে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল?উত্তর: লাহোর প্রস্তাবের মূল বিষয় ছিল আঞ্চলিক স্বাধিকার অর্জন, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সার্বভৌমত্ব অর্জন। এ প্রস্তাবে ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। প্রশ্ন: ‘দ্বিজাতি তত্ত্ব’ বলতে কী বোঝ?উত্তর: ‘দ্বিজাতি তত্ত্ব’ হচ্ছে মুহম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক ঘোষণা। ১৯৩৯ সালে তিনি তাঁর ‘দ্বিজাতি তত্ত্ব’ ঘোষণা করেন। এ ঘোষণায় তিনি বলেন, মুসলমানেরা ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নয় বরং মুসলমান একটি জাতি। হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি। প্রশ্ন: ‘ক্রিপস মিশন’ বলতে কী বোঝ? উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল তাঁর মন্ত্রিসভার অন্যতম সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে একটি শাসনতান্ত্রিক পরিকল্পনা নিয়ে ভারতে প্রেরণ করেন। এই শাসনতান্ত্রিক পরিকল্পনা ইতিহাসে ক্রিপস মিশন নামে পরিচিত। প্রশ্ন: . ‘কেবিনেট মিশন পরিকল্পনা’ কী?উত্তর: ‘কেবিনেট মিশন পরিকল্পনা’ হচ্ছে ভারত সচিব পেথিক লরেন্স কর্তৃক ১৯৪৬ সালের মে মাসে ঘোষিত ভারতের ভবিষ্যৎ শাসনতন্ত্র সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব। প্রশ্ন: বসু-সোহরাওয়ার্দী প্রস্তাব কী?উত্তর: বসু-সোহরাওয়ার্দী প্রস্তাব হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলার দাবিতে বাংলার নেতাদের গৃহীত প্রস্তাব। ১৯৪৭ সালের ২৭ এপ্রিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বাধীন ও সার্বভৌম বাংলা তথা অখণ্ড বাংলা প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল’