এআইইউবিতে জব ফেয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে গত শনিবার দিনব্যাপী জব ফেয়ারের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় জব ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কারমেন জেড লামাগনা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিকস) প্রফেসর তফাজ্জল হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর চার্লস সি ভিলানোভাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক, শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারের জব ফেয়ারে ৯০টিরও বেশি খ্যাতনামা স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নেয়। বিজ্ঞপ্তি।