প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ উত্তরের যৌথ উদ্যোগে ‘ট্রাফিক সচেতনতা বিষয়ক প্রোগ্রাম’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান গত মঙ্গলবার এআইইউবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায়। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য দেন এআইইউবির পরিচালক (জনসংযোগ) মো. লুৎফর রহমান। বিজ্ঞপ্তি