এআইইউবিতে মত বিনিময় ও সমন্বয় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উদ্যোগে গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও কর্মকর্তাদের মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরামর্শ দেওয়া হয়, অভিভাবকেরা যাতে সন্তানদের পড়াশোনায় মনোযোগ, সামাজিক সচেতনতা ও সুস্থ মানসিকতা বিকাশে সজাগ দৃষ্টি রাখেন। সভায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার নিয়মকানুনসহ ফলাফলের গুরুত্বের ওপর আলোচনাও করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর চার্লস সিভিলোনোভা, রেজিস্ট্রার এম এ কাইয়ুম, পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) মনজুর এইচ খান এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।