এআইইউবির আইএসও সনদ মর্যাদা বজায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বের প্রখ্যাত ব্যবস্থাপনা, মাননিয়ন্ত্রণ এবং মূল্যায়নকারী প্রতিষ্ঠান এসজিএস-ইউকেএএস প্রদত্ত আইএসও ৯০০১: ২০০৮ সনদ অর্জনে সফলভাবে তৃতীয় বর্ষে পা রাখল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। কোয়ালিটি ম্যানেজমেন্ট অপারেশন সিস্টেম, যা সুইজারল্যান্ডভিত্তিক এসজিএস ও যুক্তরাজ্যভিত্তিক ইউকেএএস প্রতিষ্ঠানের নির্ধারিত আন্তর্জাতিক মান সফলভাবে অনুসরণ করে চলছে এআইইউবি। গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুই দিনব্যাপী নজরদারি নিরীক্ষা পরিদর্শনকালে যেসব বিষয় সরজেমিন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তা হলো দাপ্তরিক গুরুত্বপূর্ণ দলিলাদি পর্যবেক্ষণ, নন-অ্যাকাডেমিক কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ, বিভিন্ন ভৌত কাঠামো পরিদর্শন, নিরাপত্তা পদ্ধতিসহ অন্যান্য বিদ্যমান সুযোগ-সুবিধা বিশেষ করে সেবাগ্রহীতা ও গ্রাহকসেবার মান উন্নয়ন, দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ, ব্যবস্থাপনা পদ্ধতি, কর্মপরিবেশ, আইনগত দলিলপত্র চিহ্নিতকরণ ও মূল্যায়ন, পারস্পরিক যোগাযোগ স্থাপন প্রভৃতি। বিজ্ঞপ্তি।