প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ১৬তম সমাবর্তন গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল এস্কজেইয়ার। আরও উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন এবং উপাচার্য কারমেন জেড ল্যামাগনা। সমাবর্তনে বিভিন্ন অনুষদের ২ হাজার ৫১৭ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।