সৃজনশীল প্রশ্নোত্তর অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর সাধারণ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে ‘জনসংখ্যা ও পরিবেশ’ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।পুলক তার বাসার পাশে একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে রক্ত পরীক্ষা করিয়ে আসার পর থেকে সে বেশ কিছু শারীরিক সমস্যা লক্ষ করল। তারপর সে চিকি ৎসকের কাছে চিকি ৎসার জন্য গেল। চিকি ৎসক তার এ অসুখের ব্যাপারে তাকে প্রচণ্ড হতাশাব্যঞ্জক কথা জানালেন। পুলকের সঙ্গে যাওয়া বন্ধুকে উদ্দেশ্য করে চিকি ৎসক বললেন, রোগটি আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে সংক্রমিত হয়।তবে এই রোগ ছোঁয়াচে নয়, সুতরাং বন্ধু হয়ে পুলককে এ অবস্থায় এড়িয়ে চলবেন না। ক. পুলক যে রোগে আক্রান্ত হয়েছে তার নাম কী?খ. পুলকের যে রোগটি হয়েছে তা কী কারণে হয়, ব্যাখ্যা করো। গ. পুলক রক্ত পরীক্ষা করিয়ে আসার পর থেকে যে শারীরিক সমস্যা লক্ষ করল, সেগুলো কী কী হতে পারে বলে তুমি মনে করো।ঘ. পুলকের বন্ধুকে উদ্দেশ করে চিকি ৎসকের দেওয়া পরামর্শটি মূল্যায়ন করো। উত্তর: ক. পুলক যে রোগে আক্রান্ত তার নাম AIDS (Acquired Immune Deficiency Syndrome)। উত্তর: খ. পুলক যে রোগে আক্রান্ত হয়েছে, তা HIV (Human Immune Deficiency Virus) নামের ভাইরাসের কারণে হয়। এ ভাইরাস শরীরের রোগ প্রতিরোধকারী কোষগুলোকে ধ্বংস করতে থাকে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন বিভিন্ন রোগের জীবাণু সহজেই দেহে সংক্রমিত হয় এবং মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই পুলকের যে মরণব্যাধিটি হয়েছে, তা একমাত্র এইচআইভির কারণেই হয়ে থাকে। উত্তর: গ. পুলক রক্ত পরীক্ষা করিয়ে আসার পর থেকে যে শারীরিক সমস্যা লক্ষ করল, সেগুলো নিচে উল্লেখ করা হলো—১. শরীরের ওজন অতিদ্রুত হ্রাস পাওয়া।২. দীর্ঘদিন (দুই মাসেরও বেশি সময়) ধরে পাতলা পায়খানা।৩. বারবার জ্বর হওয়া বা রাতে শরীরের অতিরিক্ত ঘাম হওয়া। ৪. অতিরিক্ত অবসাদ অনুভব করা।৫. শুকনো কাশি হওয়া।৬. ঘাড় ও বগলে অসহ্য ব্যথা হওয়া। ৭. মুখমণ্ডল অস্বাভাবিক রুক্ষ হওয়া। ৮. শরীরের বিভিন্ন অঙ্গ যেমন—মুখমণ্ডল, নাক ও চোখের পাতা ইত্যাদি ফুলে যাওয়া। ৯. ফুলে যাওয়া অঙ্গের ফোলা সহজে না কমা। পুলকের উপরিউক্ত শারীরিক সমস্যাগুলো হয়েছে বলে আমি মনে করি। তবে কোনো ব্যক্তির এসব লক্ষণ দেখা দিলে অভিজ্ঞ চিকি ৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষার ব্যবস্থা করে রোগটির ব্যাপারে নিশ্চিত হতে হবে। উত্তর: ঘ. পুলকের এ মরণব্যাধির ব্যাপারে তার বন্ধুকে চিকি ৎসক কিছু পরামর্শ দিলেন। চিকি ৎসক বললেন, ‘এই রোগ ছোঁয়চে নয়, তবে এ রোগের কোনো প্রতিষেধক বা কার্যকর ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি। এ রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে না; তাই আমাদের লক্ষ রাখা প্রয়োজন, এই রোগে আক্রান্ত ব্যক্তিকে যেন সমাজ থেকে বিচ্ছিন্ন করা না হয়। তাকে স্বাভাবিক জীবনযাপনে উ ৎসাহিত করতে হবে। সুতরাং আমাদের করণীয় হবে:১. এ রোগে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করা।২. তাদের মানসিকভাবে প্রফুল্ল রাখার চেষ্টা করা এবং তাদের প্রতি যত্নবান হওয়া। ৩. অন্য সবার মতো সমান সুযোগ দেওয়া। ৪. আক্রান্ত ব্যক্তিদের নৈত্যনৈমিত্তিক কাজ থেকে বঞ্চিত না করা। ৫. পরিবার ও সমাজের অন্য সদস্য কর্তৃক এদের প্রয়োজনীয় চিকি ৎসার ব্যবস্থা করা।