এইচএসসি পরীক্ষা শুরু ৩ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩ এপ্রিল থেকে শুরু হবে। আর শেষ হবে ৯ জুন।
আজ মঙ্গলবার পরীক্ষার এই সময়সূচি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে http://www.moedu.gov.bd/ এই সময়সূচি পাওয়া যাবে।
এবার বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই পরীক্ষা।
সকালের পরীক্ষা হলে তা শুরু হবে সকাল ১০টায় আর বিকেলে হলে শুরু হবে বেলা দুইটায়। পরীক্ষার শুরুতেই অনুষ্ঠিত হবে বহুনির্বাচনী অংশটি। এরপর ১০মিনিট বিরতি দিয়ে হবে সৃজনশীল অংশ।