এইচএসসি পরীক্ষা-২০১০: দরকারি প্রস্তুতি-১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকাভালো ফল অর্জন করাটা দীর্ঘমেয়াদি ও সামগ্রিক প্রস্তুতির ব্যাপার। বছরব্যাপী আট-নয় ঘণ্টা রুটিন করে পড়া, পাঠ্যপুস্তক সামগ্রিকভাবে পড়া, একাধিক বই পড়ে নোট তৈরি করা, সঠিক তথ্য, চিত্র, চার্ট, ম্যাপ, সহযোগী তথ্য ইত্যাদি প্রশ্ন উত্তরের সঙ্গে রাখা সামগ্রিক প্রস্তুতির অংশ।জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে সতর্কতাজিপিএ-৫ অর্থাৎ প্রতিটি বিষয়ে গড়ে ১০০ নম্বরের মধ্যে ৮০ নম্বর করে পাওয়া একটা বড় অর্জন। সুতরাং এর জন্য একটু দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। তবে এখন যে বিষয়গুলো বিবেচনা করা উচিত বলে আমি মনে করি, তা হলো—ক) সব বিষয়ে ১০০% নম্বরের উত্তর লেখা, প্রশ্ন অনুযায়ী সুনির্দিষ্ট ও সঠিক বিষয় সংবলিত উত্তর লেখা, পাঠ্যপুস্তকের বাইরে থেকে প্রয়োজনীয় তথ্য সংযোজন করা, যথোপযুক্ত ছবি, উদাহরণ, চার্ট, সমসাময়িক উপাত্ত সরবরাহ করা, হাতের লেখা সুন্দর ও উত্তরপত্র পরিচ্ছন্ন রাখা, খাতা জমা দেওয়ার আগে আবার পড়া ও সাবলীল ভাষায় উত্তর লেখার বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে।খ) সর্বোচ্চ জিপিএ অর্জন ও বেশি জ্ঞান অর্জন—দুটোই শিক্ষার্থীদের সমান করণীয়। পাঠ্যপুস্তক সম্যকভাবে পড়া, একাধিক বইয়ের সাহায্য নিয়ে তথ্যবহুল নোট তৈরি করা, পরীক্ষার খাতায় সঠিক, তথ্যবহুল ও সম্পূর্ণ উত্তর লেখা, হাতের লেখা সুন্দর ও পরীক্ষার খাতা পরিচ্ছন্ন রাখা—এ বিষয়গুলো মনে রেখে প্রস্তুতি ও পড়ালেখার কাজ করতে হবে। সব বিষয়ই সমান গুরুত্বপূর্ণ, তার পরও কয়েকটি বিষয় আছে যেগুলোতে বেশি নম্বর পাওয়া তুলনামূলকভাবে সহজ আর কতকগুলো একটু কঠিন, যেমন—বাংলা, ইংরেজি, ব্যবসা পরিচিতি, সমাজবিজ্ঞান ইত্যাদি। তাই প্রস্তুতির সময় এগুলোর জন্য বিশেষ নোট তৈরি, বিশেষ গুরুত্ব দিয়ে পড়া ও বেশি সময় দেওয়া দরকার। সুস্থ থেকে বেশি পরিশ্রম করতে হবে।বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের প্রস্তুতি: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রস্তুতি দুই ধরনের। একটি প্রস্তুতি হলো তত্ত্বীয় বিষয় লেখার জন্য এবং অন্যটি হলো ব্যবহারিক বিষয়ের জন্য।তত্ত্বীয় বিষয়ে প্রশ্নগুলোর উত্তর যৌক্তিক, সঠিক, ছবি, চার্ট, সমীকরণ, সূত্র, উদাহরণ এবং যা চাওয়া হয়েছে তাই লেখা ও সংক্ষিপ্ত, এভাবে লিখলে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে।ব্যবহারিকের পরীক্ষার জন্য ব্যবহারিক খাতা সঠিকভাবে লেখা, ছবি, চার্ট সুন্দর করে আঁকা, মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, পরীক্ষার আগে ব্যবহারিক অনুশীলন—এ বিষয়গুলো বিবেচনা করে প্রস্তুতি নিলে ভালো নম্বর পাওয়া সহজ হবে।মানবিক বিভাগের পরীক্ষার্থীদের প্রস্তুতি: বিজ্ঞান ছাড়া অন্যান্য বিভাগের পরীক্ষার্থীদের বিজ্ঞানের বিষয়গুলো তুলনামূলকভাবে সংক্ষিপ্ত করা। সীমিত পরিসরে অনেক বেশি তত্ত্ব, তথ্য উপাত্ত ও বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। এ ক্ষেত্রে নোট তৈরি করে পড়া অনেক গুরুত্বপূর্ণ। সীমিত সময়ে ও পরিসরে অনেক তথ্য, ছবি, চার্ট গ্রাফ ইত্যাদি দিয়ে উত্তর লিখলে ভালো হয়। সাবলীল ভাষায় ও সুন্দর লেখায় উত্তর উপস্থাপন করা বাঞ্ছনীয়।রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ের প্রস্তুতি: প্রত্যেক বিষয়েই বিষয়বস্তু ব্যাপক ও সঠিকভাবে পড়া এবং জানা প্রয়োজন। রসায়নে প্রচুর সমীকরণ আছে। বিভিন্ন রাসায়নিক বস্তুর নাম, যোজনী, আণবিক মান ও সংখ্যা ইত্যাদি জানা, মনে রাখা ও অনুশীলন করা প্রয়োজন। জীববিজ্ঞানের জন্য সুন্দর ছবি আঁকা, বিভিন্ন বৈজ্ঞানিক নাম জানা, চিহ্নিতকরণ এবং উত্তরের সঙ্গে যৌক্তিক ছবি ইত্যাদি জানা ও উপস্থাপন প্রয়োজন।পরীক্ষার আগের রাতে: পরীক্ষার সময় মানসিক বিশ্রাম ও অভ্যন্তরীণ স্বস্তি প্রয়োজন, পরীক্ষায় ভালো লেখার জন্য যা শিখেছ তা সাবলীলভাবে লেখার জন্য। সুতরাং, পরীক্ষার সময় প্রতিদিন প্রয়োজনীয় বিশ্রাম নিয়ে লেখাপড়া করলে ভালো হয়। রাত ১১টায় ঘুমাতে যাও এবং ভোর পাঁচটায় উঠে আবার পড়া, এতে একটা ভালো অভ্যাস হতে পারে।পরীক্ষার হলে: পরীক্ষার হলে প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রায় দুই বছরের প্রস্তুতির পর পরীক্ষায় অংশ নিচ্ছ, সুতরাং প্রতিটি কাজই গুরুত্ব সহকারে করতে হবে। উত্তরপত্রের তথ্য ফরম পূরণ—সঠিকবভাবে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, বোর্ড, বিষয় কোড, উত্তরপত্র সংখ্যাসহ যাবতীয় তথ্য ঠান্ডা মাথায় সঠিকভাবে পূরণ করা, প্রশ্ন পাওয়ার পর ভালোভাবে প্রশ্ন পড়ে সিদ্ধান্ত নেওয়া, কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখবে, সুন্দর লেখা দিয়ে ১০০% নম্বরের প্রশ্নের উত্তর লেখা, খাতা জমা দেওয়ার আগে সম্পূর্ণ উত্তরপত্রটি আবার পড়া। হাতের লেখা: ভালো ফলাফলের ক্ষেত্রে ভালো, সুন্দর হাতের লেখা ও পরিচ্ছন্ন খাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দর হাতের লেখার খাতা দেখে পরীক্ষক আনন্দ পান, ভালো মনোভাব গড়ে তোলে এবং ভালো নম্বর পেতে সহায়তা করে। পরীক্ষার্থীদের জন্য শেষ পরামর্শ: তুমি প্রস্তুত এবং তুমি সব বিষয় পড়েই প্রস্তুত। তোমাকে আত্মপ্রত্যয়ী মনোভাব পোষণ করতে হবে যে তুমি সবচেয়ে ভালো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। শুধু বেশি নম্বর পাওয়ার জন্য নয় বরং বেশি জেনে বেশি নম্বর পাওয়ার জন্য এবং জ্ঞানী হওয়ার লক্ষ্যে পরীক্ষার জন্য প্রস্তুত। যেকোনো সমস্যার জন্য পরীক্ষা কক্ষে শিক্ষকের সাহায্য নিলে ভালো। পরীক্ষার ঠিক পূর্ববর্তী সময়ে, পাঠ্যপুস্তক পড়া ও লেখার চর্চা করা, শিক্ষকদের পরামর্শ নেওয়া ও সময় বেঁধে নিয়মিত পড়লেখা করা গুরুত্বপূর্ণ। উত্তরের স্বকীয়তা, মৌলিকতা ও সৃজনশীলতা উত্তরের মান উন্নত করবে।