ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ঢাকা সিটি কলেজ, ঢাকাএই মুহূর্তে করণীয়: সেসব প্রশ্নের উত্তর এ পর্যন্ত শিখতে পেরেছ সেগুলো বারবার রিভিশন দিতে হবে। পরীক্ষার আগে নতুন করে কিছু শেখার চেষ্টা করার দরকার নেই।পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে: বাসা থেকে পরীক্ষাকেন্দ্রের দূরত্ব অনুযায়ী কিছুটা সময় হাতে নিয়ে বের হতে হবে। প্রথম দিন কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে আসনবিন্যাস খুঁজে নিয়ে পরীক্ষা কক্ষে ১৫ মিনিট আগে পৌঁছাতে হবে।প্রশ্নপত্র হাতে পাওয়ার পর: প্রথমে প্রশ্নটি ভালোভাবে পড়ে নিয়ে কোন কোন প্রশ্নের উত্তর দেবে এটি ঠিক করে নেবে। যেগুলো ভালো পার সেগুলো আগে উত্তর দেবে এবং খেয়াল রাখবে যেন কোনো আবশ্যকীয় প্রশ্নের উত্তর বাদ না পড়ে।কোন প্রশ্নের উত্তর দেবে: প্রতিটি বিষয়ে কিছু টেকনিক্যাল প্রশ্ন থাকে অর্থাৎ যেগুলোতে লেখা কম, নম্বর বেশি। ওইসব প্রশ্নকে গুরুত্ব দিয়ে উত্তর দেবে। উত্তর দেওয়ার সময় খেয়াল রাখবে উত্তরগুলো যেন মার্কসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং মোটামুটি একই দৈর্ঘ্যের হয়।বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য: বিজ্ঞানের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাংলা ও ইংরেজিকে খুবই গুরুত্ব দিতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফলাফল খারাপ হয় সাধারণত বাংলা ও ইংরেজি বিষয়ের কারণে। বিজ্ঞান বিষয়গুলোর সঙ্গে ব্যবহারিক পরীক্ষাগুলোকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।ব্যবসায়শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য: ব্যবসায় শিক্ষা শাখায় ভালো করতে হলে সচেতন ও বুদ্ধিমান হতে হবে। যাতে বেশি লাভবান হওয়া যায় ওই প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের প্রতিটি বিষয়ের সঙ্গে বাংলা ও ইংরেজিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। চতুর্থ বিষয়কে অবহেলা না করে ওই বিষয়ে জিপিএ-৫ নিশ্চিত করতে হবে। এ কলেজের ফলাফল ভালো হওয়ার কারণ এখানে শিক্ষার্থীরা চতুর্থ বিষয়েও গুরুত্ব দিয়ে থাকে এবং জিপিএ-৫ নিশ্চিত করে।পরীক্ষা শেষের আগে: কিছুটা সময় হাতে রেখে উত্তর শেষ করবে এবং উত্তরগুলো রিভিশন দিয়ে কোনো ভুল থাকলে তা সংশোধন করবে।অভিভাবকদের জন্য: শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করুন, তারা যেন কোনো মনসিক চাপে না থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন।