অধ্যক্ষ, সরকারি আযিযুল হক কলেজ, বগুড়াযেকোনো প্রশ্নের সমাধান তুমি সহজ ও সাবলীল ভাষায় নিজের মতো করে লিখবে। এ ক্ষেত্রে ভাষাজ্ঞান ও বানানে দক্ষতা থাকা জরুরি। যা পড়বে, বা রিভিশন দেবে, তা অবশ্যই ভালো করে বুঝে পড়বে। তাহলে তোমার নিজের ওপর আস্থা বাড়বে এবং কঠিন প্রশ্নের ভয় কেটে যাবে। কোনো অবস্থাতেই পরীক্ষা নিয়ে ভয় পাওয়া যাবে না।বাংলা ও ইংরেজি—এ দুটো বিষয়ের ব্যাকরণ অংশের প্রশ্নের নম্বর তুলতে সাহায্য করবে। তাই ব্যাকরণের ওপর জোর দিতে হবে। প্যাসেজ একাধিকবার পড়ে ভালো করে বুঝতে পারলে দ্রুত উত্তর দিতে পারবে। ফলে তোমার সময় বাঁচবে। বিজ্ঞানের বিষয়গুলো প্রতি অধ্যায়ের ওপর চোখ বুলিয়ে রাখতে হবে। সূত্র, সমীকরণ ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। গণিতের ক্ষেত্রে নতুন কোনো অঙ্ক নিয়ে এখন মাথা ঘামানো যাবে না। যেটুক পড়া হয়েছে, শুধু সেটুকুই বারবার চর্চা করতে হবে। বাণিজ্য বিভাগের বিষয়গুলো বিস্তারিত পড়তে হবে। সব বিষয়ের ক্ষেত্রে একটা কথা মনে রাখবে যে, প্রশ্ন বুঝে উত্তর লিখতে হবে।