ঢাকা কলেজ, ঢাকাপরীক্ষার আগে এখন তোমাদের সবচেয়ে বড় কাজ হলো যা পড়া আছে তা ভালোভাবে বারবার রিভিশন দেওয়া, আর লেখা। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই এখন নতুন কোনো বিষয় নিয়ে পড়া যাবে না। আগে যা পড়া আছে তা ভালোভাবে অনুশীলন করতে হবে। মনে রাখবে তুমি পড়ালেখায় যতটুকু সময় দিয়েছ ঠিক ততটুকুই ফল পাবে। হাতের লেখা: পরীক্ষায় হাতের লেখা অবশ্যই গুরুত্বপূর্ণ। লেখা দ্রুত ও স্পষ্ট হতে হবে। পরিচ্ছন্ন ও সুন্দর লেখার ওপর অনেকাংশে ভালো রেজাল্ট নির্ভর করে। তবে শুধু লেখা ভালো করার জন্য কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না।পরীক্ষার হলে: শুধু নকলই অপরাধ নয়, পরীক্ষার হলে এদিক-ওদিক তাকানোও বহিষ্কারযোগ্য অপরাধ। অন্যের সঙ্গে কথা বলা এবং এদিক-ওদিক তাকানোও যাবে না। হলের সব নিয়ম মানতে হবে।ঘুম: মনের প্রশান্তির জন্য ঘুম খুবই দরকারি। পরীক্ষার আগের রাতে অবশ্যই ১১টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এবং ভোর পাঁচটার মধ্যে উঠে যা দেখার তা দেখবে। বিজ্ঞান বিভাগ: বিজ্ঞান বিভাগের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। চিত্র, গ্রাফ, বিক্রিয়া বিভিন্ন রাসায়নিক নাম, যোজনী, মান, সংখ্যা মনে রাখা ও অনুশীলন করা প্রয়োজন। প্রশ্নে যা চাওয়া হয়েছে তা দিতে হবে।মানবিক বিভাগ: মানবিক বিভাগের জন্য বাংলা ও ইংরেজি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। চতুর্থ বিষয়ের ওপর অবহেলা করা যাবে না। অভিভাবকদের প্রতি: মা-বাবাকে অবশ্যই সন্তানদের প্রতি যত্নবান হতে হবে। তারা পরীক্ষার রুটিন মনে করিয়ে দেবে। পরীক্ষার্থীরা সময় তারিখ, সকালে না বিকেলে তা অনেক সময় ভুল করে ফেলে।সময়: পরীক্ষার হলে সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনোভাবেই সময় অপচয় করা যাবে না। প্রতিটি প্রশ্নের সময় আগে থেকে নির্বাচন করে নেবে।বিশেষ পরামর্শ: তোমাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। প্রথম দিন একটু সময় নিয়ে বেরুবে। সঙ্গে তিন চারটা কলম, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, পেনসিল ও আনুষঙ্গিক জিনিসপত্র নেবে। খুব সতর্কভাবে বিষয়কোড, বোর্ড, সাল, অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নম্বর ওপরে ইংরেজি সংখ্যায় লিখে সতর্কভাবে বৃত্ত ভরাট করতে হবে। ভালো থাকবে।